আল কোরআন
সূরা শু’আরা
পারা ১৯, আয়াত ২২৭, রুকু ১১ (মাক্কী)
২৮. মুসা বলে চলল, ‘তিনি পূর্ব ও পশ্চিম এবং এই দুয়ের মাঝে যা-কিছু আছে, সবকিছুর প্রতিপালক! যদি তোমরা (তোমাদের সহজাত বিচারবুদ্ধি প্রয়োগ করতে, তবে) তা বুঝতে!’
২৯. ফেরাউন বলল, ‘(হে মুসা!) তুমি যদি আমার বদলে অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করো, তবে আমি নিশ্চয়ই তোমাকে কারাগারে (অন্ধকূপে) নিক্ষেপ করব।’
৩০. মুসা বলল, ‘সত্যের প্রমাণ হিসেবে যদি আমি কোনো সুস্পষ্ট নিদর্শন দেখাই, তারপরও?’
আল হাদিস
তাহাজ্জুদ সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ১১৩২
মাসরূক (রা:) হতে বর্ণিত-
আমি আয়েশা (রা:)-কে জিজ্ঞেস করলাম, নবী (ﷺ)-এর নিকট কোন আমলটি সর্বাধিক পছন্দনীয় ছিল? তিনি বললেন, নিয়মিত আমল। আমি জিজ্ঞেস করলাম, তিনি কখন তাহাজ্জুদের জন্য উঠতেন? তিনি বললেন, যখন মোরগের ডাক শুনতে পেতেন। আশআস (রা:) তাঁর বর্ণনায় বলেন, নবী (ﷺ) মোরগের ডাক শুনে উঠতেন এবং সালাত আদায় করতেন।
