Logo
Logo
×

জাতীয়

ভোলায় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

asif

asif

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:০০ পিএম

ভোলায় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

ভোলায় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি-: ভোলার বোরহানউদ্দিনে বাবাকে বিদ্যুৎস্পৃষ্টের হাত থেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে তাদের বাবা বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুল কাচিয়া গ্রামের আইয়ুব আলীর বসতঘরের পাশের বাগানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আব্দুর রহিম (৪০) ও মো. রাকিব (৩০)। তারা ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. আলমের ছেলে। স্থানীয়রা জানান, সকালের দিকে আইয়ুব আলীর বসতঘরের পাশে বাগানে গাছ কাটতে আসেন মো. আলম ও তার দুই ছেলে আব্দুর রহিম ও রাকিব। গাছ কাটার এক পর্যায়ে দুপুরের দিকে বিদ্যুতের ছিঁড়ে যাওয়া তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মো. আলম। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা দুই ভাই। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে সেখানকার চিকিৎসকরা দুই ভাইকে মৃত ঘোষণা করেন। আর বর্তমানে তাদের বাবা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বোরহানউদ্দিন থানার ওসি মো. আশ্রাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
 

সম্পর্কিত খবর

ঘুমন্ত মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলে আটক

ঘুমন্ত মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলে আটক

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

বগুড়ায় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

বগুড়ায় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

দেশে পৌঁছেছে সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির লাশ

দেশে পৌঁছেছে সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির লাশ

এইচএসসির ফল প্রকাশ, গড় পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসির ফল প্রকাশ, গড় পাসের হার ৫২.১২ শতাংশ

স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম