Logo
Logo
×

জাতীয়

চাঁদপুরে মাদকের টাকা না পেয়ে পিতাকে হত্যায় ছেলের যাবজ্জীবন

asif

asif

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১১:০৯ পিএম

চাঁদপুরে মাদকের টাকা না পেয়ে পিতাকে হত্যায় ছেলের যাবজ্জীবন

চাঁদপুর প্রতিনিধি - চাঁদপুরে মাদক কেনার টাকা না দেয়ায় পিতা মো. মুছাব্বর গাজীকে (৬০) কুপিয়ে হত্যার দায়ে ছেলে মো. হোসেন গাজীকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আসামি হোসেন গাজী চাঁদপুর সদর উপজেলার উত্তর ইচুলী গাজী বাড়ির মৃত মুছাব্বর গাজীর ছেলে। মামলার বিবরণ থেকে জানা গেছে, আসামি হোসেন গাজী মাদকসেবী। মাদকের টাকার জন্য সব সময় বাবার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে মারধর করত। মাদক সেবন থেকে বিরত রাখতে তাকে ঢাকায় মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা করা হয়। তাতেও কোন কাজ হয়নি। ঘটনার দিন ২০১৮ সালের ১৬ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ আসামি হোসেন গাজী তার পিতাকে ঘরে শয়ন অবস্থায় ‘দা’ দিয়ে মাথায় দুটি কোপ মারে। তাৎক্ষনিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে শহরের ওয়ারল্যাস বাজার এলাকায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিন চাঁদপুর সদর মডেল থানায় নিহত মুছাব্বর গাজীর বড় ছেলে মো. আলম গাজী (৪২) হত্যার ঘটনায় আপন ছোট ভাই হোসেন গাজীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে ১৭ নভেম্বর আদালতে সোপর্দ করে। মামলাটি তদন্ত করেন চাঁদপুর সদর মডেল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল ইসলাম। তিনি মামলাতদন্ত শেষে ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) কোহিনুর রশিদ বলেন, মামলাটি চলমান অবস্থায় আদালত ১৫ জনের সাাক্ষ্য গ্রহণ করেন। সাাক্ষ্য গ্রহণ, মামলার নথিপত্র পর্যালোচনা ও আসামি তার অপরাধ স্বীকার করায় বিচারক এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামি পক্ষে সরকার নিযুক্ত আইনজীবী ছিলেন অ্যাড, মো. শফিকুর রহমান ভূঁইয়া।

সম্পর্কিত খবর

স্ত্রী চলে যাওয়ায় শ্যালককে হত্যা: এক মাস পর মিললো কঙ্কাল

স্ত্রী চলে যাওয়ায় শ্যালককে হত্যা: এক মাস পর মিললো কঙ্কাল

লংমার্চ সফল করতে সরকারের সহযোগিতা চইল জামায়াত

লংমার্চ সফল করতে সরকারের সহযোগিতা চইল জামায়াত

সরকার চায় না ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদে কেউ ক্ষতিগ্রস্ত হোক: সমাজকল্যাণমন্ত্র

সরকার চায় না ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদে কেউ ক্ষতিগ্রস্ত হোক: সমাজকল্যাণমন্ত্র

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ভুল ধরিয়ে দেবেন, সংশোধনের চেষ্টা করব: তথ্যমন্ত্রী

ভুল ধরিয়ে দেবেন, সংশোধনের চেষ্টা করব: তথ্যমন্ত্রী

তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম