Logo
Logo
×

সারাদেশ

ঈশ^রদীতে শিশুসন্তানকে হত্যার হুমকি দিয়ে চাচিকে ধর্ষণের অভিযোগ

asif

asif

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৮ পিএম

ঈশ^রদীতে শিশুসন্তানকে হত্যার হুমকি দিয়ে চাচিকে ধর্ষণের অভিযোগ

পাবনা প্রতিনিধি - পাবনার ঈশ^রদীতে চার বছর বয়সী শিশুসন্তানকে হত্যার ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার ভাতিজার বিরুদ্ধে। গৎ মঙ্গলবার দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের একটি হলুদ ক্ষেতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে তার স্বামীর বড় ভাইয়ের ছেলে শিবলু মৃধাকে একমাত্র অভিযুক্ত করে ঈশ^রদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত শিবলু মৃধা বক্তারপুর পশ্চিমপাড়া গ্রামের মো. ইনছান মৃধার ছেলে। লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, ঘটনার দীন গৎ মঙ্গলবার ভোর আনুমানিক ৪টার দিকে গৃহবধূর স্বামী কাজের সন্ধানে মেহেরপুরের গাংনীতে যান। দুপুরে ওই গৃহবধূ প্রতিবেশী এক স্বজনের সঙ্গে বক্তারপুর মধ্যপাড়া গ্রামের মাঠে ছাগল চরাতে যান। দুপুর আনুমানিক ২টার দিকে শিবলু সেখানে গিয়ে গৃহবধূকে জানান, তার ছোট ছেলের কোমরের নিচের অংশ কেটে রক্ত বের হচ্ছে। সন্তানের দুর্ঘটনার খবর শুনে গৃহবধূ দ্রুত বাড়ির উদ্দেশে রওনা হন। অভিযোগে বলা হয়েছে, বাড়ি ফেরার পথে বক্তারপুর মধ্যপাড়া গ্রামের হায়দার নামের এক ব্যক্তির হলুদ ক্ষেতের কাছে পৌঁছালে শিবলু ধারালো হাসুয়া উঁচিয়ে শিশুটিকে হত্যার ভয় দেখান। এরপর জোরপূর্বক তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই গৃহবধূ। ভুক্তভোগী নারী জানান, ঘটনার পরপরই তিনি অভিযুক্তের মা ও বোনকে বিষয়টি জানান। পরে মোবাইল ফোনে স্বামীকেও ঘটনাটি জানান। খবর পেয়ে তার স্বামী মেহেরপুর থেকে বাড়িতে ফিরে স্বজনদের সঙ্গে আলোচনা করে ঈশ^রদী থানায় লিখিত অভিযোগ করেন। ঈশ^রদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গৎ মঙ্গলবার রাতে এক নারী ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় আসেন। অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একটি দল অভিযান শুরু করেছে। ওসি আরও জানান, ভুক্তভোগী গৃহবধূকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী শারীরিক পরীক্ষার জন্য তাকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
 

সম্পর্কিত খবর

কালীগঞ্জে একই গ্রামের ৪ প্রতিবন্ধীর জীবনসংগ্রাম, প্রয়োজন সহযোগিতা

কালীগঞ্জে একই গ্রামের ৪ প্রতিবন্ধীর জীবনসংগ্রাম, প্রয়োজন সহযোগিতা

আটোয়ারীতে ফেক আইডি খুলে রাজনৈতিক নেতাকে নিয়ে অশ্লীল মন্তব্য, গ্রেপ্তার ১

আটোয়ারীতে ফেক আইডি খুলে রাজনৈতিক নেতাকে নিয়ে অশ্লীল মন্তব্য, গ্রেপ্তার ১

এক যুগ ধরে চার দেয়ালে বন্দি যুবকের জীবন

এক যুগ ধরে চার দেয়ালে বন্দি যুবকের জীবন

সৈয়দপুরে ছেলের পরীক্ষার ফল খারাপ হওয়ায় মায়ের আত্মহত্যা

সৈয়দপুরে ছেলের পরীক্ষার ফল খারাপ হওয়ায় মায়ের আত্মহত্যা

শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার গাছ লুটের মহোৎসব

শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার গাছ লুটের মহোৎসব

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম