Logo
Logo
×

ইসলাম ও জীবন

আল কোরআন ও আল হাদিস

asif

asif

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পিএম

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন
সূরা রুম
পারা ২১, আয়াত ৬০, রুকু ৬ (মাক্কী)
৯. ওরা কি পৃথিবীতে ভ্রমণ করে নি? ওরা কি দেখে নি ওদের পূর্বসূরিদের পরিণতি কী হয়েছিল? শক্তিতে ওরা ছিল এদের চেয়েও প্রবল। ওরা জমি চাষ করত ও ফসল ফলাত এদের চেয়ে বেশি। ওদের কাছে ওদের রসুলরা সত্যের সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল। আল্লাহ ওদের ওপর কোনো অন্যায় করেন নি। ওরা নিজেরাই নিজেদের ওপর জুলুম করেছে। ১০. যারা অন্যায় করেছিল, স্বাভাবিকভাবেই তাদের পরিণতি হয়েছে করুণ। ওরা আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করেছে, আর তা নিয়ে হাসিতামাশা করেছে।

১১. নিশ্চয়ই আল্লাহ প্রাণের সূচনা করেছেন। আবার তিনিই এর পুনরাবৃত্তি করবেন। তারপর তাঁর কাছেই তোমাদের ফিরে যেতে হবে। ১২. যেদিন কেয়ামত হবে, পাপীরা স্তম্ভিত হয়ে যাবে। ১৩. ওরা যাদেরকে আল্লাহর শরিক করেছে, সে উপাস্যরা ওদের পক্ষে কোনো সুপারিশ করবে না। তা দেখে কাল্পনিক উপাস্যদের ওপর ওদের বিশ^াসও তখন উবে যাবে।

১৪. মহাবিচার দিবসে মানুষকে বিভিন্ন ভাগে ভাগ করা হবে। ১৫. বিশ^াসী ও সৎকর্মশীলরা জান্নাতে আনন্দে থাকবে। ১৬. আমার বাণী ও পরকালে জবাবদিহিতার সত্যতা অস্বীকারকারীরা কঠিন শাস্তি ভোগ করবে।


আল হাদিস
ক্রয়-বিক্রয় সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ২০৭১-২০৭৩
‘আয়িশা (রা:) হতে বর্ণিত-
আল্লাহর রসূল (ﷺ)-এর সাহাবীগণ নিজেদের কাজ-কর্ম নিজেরা করতেন। ফলে তাদের শরীর হতে ঘামের গন্ধ বের হতো। এজন্য তাদের বলা হল, যদি তোমরা গোসল করে নাও। হাম্মাম (রহ:) ‘আয়িশা (রা:) হতে হাদিসটি বর্ণনা করেছেন।

মিকদাম (রা:) সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিত-
নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনো কেউ খায় না। আল্লাহর নবী দাউদ (আ:) নিজ হাতে উপার্জন করে খেতেন।

আবূ হুরায়রা (রা:) সূত্রে আল্লাহর রসুল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিত-
আল্লাহর নবী দাউদ (আ:) নিজের হাতের উপার্জন হতেই খেতেন।
 

সম্পর্কিত খবর

পবিত্র আল-কোরআন ও আল-হাদিসের বাণী

পবিত্র আল-কোরআন ও আল-হাদিসের বাণী

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

ধর্মীয় বিষয়ে জানার ক্ষেত্রে এআইর উপর নির্ভর করা কি ঠিক?

ধর্মীয় বিষয়ে জানার ক্ষেত্রে এআইর উপর নির্ভর করা কি ঠিক?

স্ত্রী থাকার পরেও শ্যালিকাকে বিয়ে করা নিয়ে ইসলাম যা বলে

স্ত্রী থাকার পরেও শ্যালিকাকে বিয়ে করা নিয়ে ইসলাম যা বলে

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও  আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম