Logo
Logo
×

জাতীয়

কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুকুরে মিললো লাশ

asif

asif

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৮ পিএম

কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুকুরে মিললো লাশ

নিজস্ব প্রতিনিধি-: কুমিল্লার ইস্টার্ন মেডিক্যাল কলেজের হোস্টেল থেকে নিখোঁজের দুই দিন পর আদনান নামে এক ভারতীয় মেডিক্যাল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে কলেজসংলগ্ন একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। আদনান ওই কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহত আদনানের বাড়ি ভারতের জম্মু-কাশ্মীরে। বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান জানান, গতকাল বুধবার সকালে কলেজসংলগ্ন পুকুরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কলেজ কর্তৃপক্ষ ও নিহতের মা ঘটনাস্থলে গিয়ে লাশটি আদনানের বলে শনাক্ত করেন। ওসি জানান, গত ৩১ অক্টোবর আদনান তার মাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন। পড়াশোনায় কিছুটা অমনোযোগী থাকায় পরিবারের সদস্যরা তাকে অনেকটা জোর করেই বাংলাদেশে নিয়ে আসেন। ২ নভেম্বর রাতে কলেজের হোস্টেল থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ও তার মা গত মঙ্গলবার বুড়িচং থানায় একটি জিডি করেন। পরে পুলিশ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে খুঁজে বের করার চেষ্টা চালায়। এরই মধ্যে গতকাল বুধবার সকালে কলেজসংলগ্ন পুকুরে তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।

 

সম্পর্কিত খবর

খুলনায় বাবা-ছেলেকে গুলি করে হত্যায় গ্রেপ্তার ২

খুলনায় বাবা-ছেলেকে গুলি করে হত্যায় গ্রেপ্তার ২

জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

বাজারে নির্ধারিত দামে মিলছে না এলপিজি সিলিন্ডার

বাজারে নির্ধারিত দামে মিলছে না এলপিজি সিলিন্ডার

দেশের বিমানবন্দরগুলোকে ঝুঁকিপূর্ণ করে তুলছে পাখি

দেশের বিমানবন্দরগুলোকে ঝুঁকিপূর্ণ করে তুলছে পাখি

ঘুমন্ত মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলে আটক

ঘুমন্ত মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলে আটক

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম