পবিত্র আল-কোরআন
“তোমরা মানুষের সঙ্গে উত্তম কথা বলো।”
সূত্র: সূরা আল-বাকারা, আয়াত ৮৩।
শিক্ষা: সুন্দর ও বিনয়ী ভাষায় কথা বলা উত্তম চরিত্রের পরিচয়। পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখতে সবার সঙ্গে ভালো আচরণ করা উচিত।
“নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই।”
সূত্র: সূরা আল-ইসরা, আয়াত ২৭।
শিক্ষা: ব্যক্তিগত ও সামাজিক জীবনে অপচয় পরিহার করে সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা প্রত্যেকের দায়িত্ব।
আল-হাদিসের বাণী
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো, যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়।”
সূত্র: সহিহ আল-বুখারি, হাদিস ৬৪৬৪; সহিহ মুসলিম, হাদিস ২৮১৮।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে, তার ভাইয়ের জন্যও তা পছন্দ করে।”
সূত্র: সহিহ আল-বুখারি, হাদিস ১৩; সহিহ মুসলিম, হাদিস ৪৫।
