Logo
Logo
×

জাতীয়

জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

asif

asif

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৬ পিএম

জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি-: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম শেখ ওরফে লালুকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. হাসিবুল হক এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত সিরাজুল ওরফে লাল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের মৃত আব্দুস ছাত্তার শেখের ছেলে। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, প্রায় ১৩ বছর আগে সিরাজুল ইসলামের সঙ্গে পান্না বিবির বিয়ে হয়। তাদের সংসারে কোনো সন্তান না থাকায় প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। ২০২৩ সালের (৭ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামে স্বামীর বাড়িতে পান্না বিবির গলাকাটা লাশ পাওয়া যায়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে স্বামী সিরাজুল লালুকে আসামি করে আক্কেলপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদ- দেন। আদালত তাকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 
 

সম্পর্কিত খবর

খুলনায় বাবা-ছেলেকে গুলি করে হত্যায় গ্রেপ্তার ২

খুলনায় বাবা-ছেলেকে গুলি করে হত্যায় গ্রেপ্তার ২

কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুকুরে মিললো লাশ

কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুকুরে মিললো লাশ

বাজারে নির্ধারিত দামে মিলছে না এলপিজি সিলিন্ডার

বাজারে নির্ধারিত দামে মিলছে না এলপিজি সিলিন্ডার

দেশের বিমানবন্দরগুলোকে ঝুঁকিপূর্ণ করে তুলছে পাখি

দেশের বিমানবন্দরগুলোকে ঝুঁকিপূর্ণ করে তুলছে পাখি

ঘুমন্ত মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলে আটক

ঘুমন্ত মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলে আটক

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম