সূরা ফোরকান
পারা ১৮-১৯, আয়াত ৭৭, রুকু ৬ (মাক্কী)
৭২-৭৩. (জেনে রাখো, আল্লাহর সত্যিকার বান্দা তারাই) (এক) যারা কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না। (দুই) অসার কথাবার্তা ও ফালতু কাজ সচেতনভাবে এড়িয়ে চলে। (তিন) প্রতিপালকের বিধান স্মরণ করিয়ে দিলে যারা না-শোনা বা না-দেখার ভান করে না। ৭৪. (চার) যারা প্রার্থনা করে, ‘প্রভু হে! আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের তৃপ্তি ও আনন্দের উৎসে পরিণত করো এবং আমাদেরকে আল্লাহ-সচেতনদের আদর্শে পরিণত করো।’
৭৫. (জীবনে) ধৈর্য ও অধ্যবসায়ের পুরস্কার হিসেবে তারা জান্নাতে সুউচ্চ অবস্থানে উন্নীত হবে। সেখানে তাদের সালামসহকারে সাদর অভ্যর্থনা জানানো হবে। ৭৬. তারা সেখানে থাকবে অনন্তকাল। আবাসস্থল হিসেবে তা কতই না উত্তম!
৭৭. (হে নবী! সত্য অস্বীকারকারীদের) বলো, আমার প্রতিপালকের ইবাদত না করলে তাঁর কিছুই আসে-যায় না। কিন্তু তোমরা আল্লাহর বিধানসমূহ অস্বীকার করেছ। অতএব তোমাদের শাস্তি অনিবার্য।
তাহাজ্জুদ সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ১১২২
সালিম (রা:) তাঁর পিতা হতে বর্ণিত-
আমি এ স্বপ্ন (আমার বোন উম্মুল মুমিনীন) হাফসা (রা:)-এর নিকট বর্ণনা করলাম। অত:পর হাফসা (রা:) তা আল্লাহর রাসূল (ﷺ)-এর নিকট বর্ণনা করলেন। তখন তিনি বললেন: ‘আবদুল্লাহ কতই ভাল লোক! যদি রাত জেগে সে সালাত (তাহাজ্জুদ) আদায় করত! তারপর হতে আবদুল্লাহ (রা:) খুব অল্প সময়ই ঘুমাতেন।
