নিজস্ব প্রতিনিধি-: রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসার ফ্ল্যাটে ছেলের ছুরিকাঘাতে আফিয়া আক্তার (৬৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে তাহসিন আরিফ অর্ণবকে (৩০) আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, ঘুমন্ত অবস্থায় থাকা বৃদ্ধা মাকে হত্যা করেন ছেলে। গতকাল শনিবার সকালে ধানমন্ডির ৯/এ সড়কের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, নিহত আফিয়া আক্তারের মুখ ও গলায় ধারালো অস্ত্রের একাধিক গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তার ছেলে তাহসিন আরিফ অর্ণবকে আটক করা হয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাহসিন দীর্ঘদিন একটি রিহ্যাব সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। তবে কী কারণে এ হত্যাকা- ঘটেছে, তা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। কারো দাবি, সম্পত্তি নিয়ে বিরোধ থেকে এ ঘটনা ঘটতে পারে। আবার কেউ বলছেন, তাহসিন মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে এসব তথ্যের কোনোটিই এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকা-ের প্রকৃত কারণ এবং এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।
