Logo
Logo
×

ইসলাম ও জীবন

আল কোরআন ও আল হাদিস

asif

asif

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৫ পিএম

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন
সূরা আনকাবুত
পারা ২০-২১, আয়াত ৬৯, রুকু ৭ (মাক্কী)
৬৮. আল্লাহর সাথে যে শরিক করে এবং আল্লাহর কাছ থেকে নাজিল হওয়া সত্যকে অস্বীকার করে, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? সত্য অস্বীকারকারীদের জন্যে জাহান্নামই কি উপযুক্ত নিবাস নয়?

৬৯. যারা আমার পথে সর্বাত্মক প্রয়াস চালায়, আমি তাদেরকে অবশ্যই আমার সত্যপথে পরিচালিত করব। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথে রয়েছেন।


আল হাদিস
ক্রয়-বিক্রয় সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ২০৬৬-২০৬৮
আবূ হুরায়রা (রা:) সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিত-
যখন কোন মহিলা তার স্বামীর উপার্জন হতে তার অনুমতি ছাড়াই ব্যয় করবে, তখন তার জন্য অর্ধেক সওয়াব রয়েছে।

আনাস ইবনু মালিক (রা:) হতে বর্ণিত-
আমি শুনেছি, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে, তার জীবিকা বৃদ্ধি হোক অথবা তাঁর মৃত্যুর পরে সুনাম থাকুক, তবে সে যেন আত্মীয়ের সঙ্গে সদাচরণ করে।

আ’মাশ (রহ:) হতে বর্ণিত-
বাকিতে ক্রয়ের জন্য বন্ধক রাখা সম্পর্কে আমরা ইব্রাহীম (রহ:)-এর কাছে আলোচনা করছিলাম। তখন তিনি বলেন, আসওয়াদ (রহ:) আয়েশা (রা:) হতে আমার কাছে বর্ণনা করেন যে, নবী (ﷺ) জনৈক ইয়াহুদীর নিকট হতে নির্দিষ্ট মেয়াদে মূল্য পরিশোধের শর্তে খাদ্য ক্রয় করেন এবং তাঁর নিকট নিজের লোহার বর্ম বন্ধক রাখেন।
 

সম্পর্কিত খবর

পবিত্র আল-কোরআন ও আল-হাদিসের বাণী

পবিত্র আল-কোরআন ও আল-হাদিসের বাণী

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

ধর্মীয় বিষয়ে জানার ক্ষেত্রে এআইর উপর নির্ভর করা কি ঠিক?

ধর্মীয় বিষয়ে জানার ক্ষেত্রে এআইর উপর নির্ভর করা কি ঠিক?

স্ত্রী থাকার পরেও শ্যালিকাকে বিয়ে করা নিয়ে ইসলাম যা বলে

স্ত্রী থাকার পরেও শ্যালিকাকে বিয়ে করা নিয়ে ইসলাম যা বলে

আল কোরআন ও  আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম