Logo
Logo
×

ইসলাম ও জীবন

আল কোরআন ও আল হাদিস

asif

asif

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পিএম

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন
সূরা আনকাবুত
পারা ২০-২১, আয়াত ৬৯, রুকু ৭ (মাক্কী)
৫৩. ওরা তোমাকে আল্লাহর শাস্তি ত্বরান্বিত করার জন্যে চ্যালেঞ্জ দিচ্ছে? দিক! আল্লাহ যদি শাস্তির জন্যে সময় নির্ধারিত করে না রাখতেন, তবে অনেক আগেই আজাব ওদের গ্রাস করত! অবশ্যই আকস্মিকভাবে অসতর্ক অবস্থায়ই আজাব ওদের গ্রাস করবে।

৫৪-৫৫. ওদের ওপর আল্লাহর শাস্তি ত্বরান্বিত করার জন্যে ওরা তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছে! (ওদের নিশ্চিত থাকতে বলো) জাহান্নামের লেলিহান শিখা সত্য অস্বীকারকারীদের গ্রাস করবেই। সেদিন লেলিহান শিখা ওপর-নিচ সবদিক থেকেই ওদের গ্রাস করবে। আর ওদের বলা হবে, ‘দুনিয়ায় যা করেছ, সেই কৃতকর্মের ফল ভোগ করো।’

৫৬. হে বিশ^াসী বান্দারা! আল্লাহর দুনিয়া অনেক বড়। সুতরাং তোমরা শুধু আমারই ইবাদত করো। ৫৭. (মনে রেখো) প্রত্যেক প্রাণই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তারপর তোমরা আমার কাছেই ফিরে আসবে।


আল হাদিস
ক্রয়-বিক্রয় সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ২০৬০-২০৬১
আবুল মিনহাল (রহ:) হতে বর্ণিত-
আমি সোনা-রূপার ব্যবসা করতাম। এ সম্পর্কে আমি যায়দ ইবন আরকাম (রা:) এর নিকট জানতে চাইলে তিনি বললেন, নবী (ﷺ) বলেছেন, ফাযল ইবন ইয়াকূব (রহ:) অন্য সনদে........ আবু মিনহাল (রহ:) হতে বর্ণিত, তিনি বলেন, আমি বারা ইবন আজিব ও যায়দ ইবন আরকাম (রা:)-কে সোনা-রূপার ব্যবসা সম্পর্কে জিজ্ঞেস করলে তাঁরা উভয়ে বললেন, আমরা আল্লাহর রসূল (ﷺ)-এর যুগে ব্যবসায়ী ছিলাম। আমরা তাঁকে সোনা-রূপার ব্যবসা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, যদি হাতে হাতে (নগদ) হয়, তবে কোন ক্ষতি নেই; আর যদি বাকী হয় তবে জায়েয নয়।
 

সম্পর্কিত খবর

পবিত্র আল-কোরআন ও আল-হাদিসের বাণী

পবিত্র আল-কোরআন ও আল-হাদিসের বাণী

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

ধর্মীয় বিষয়ে জানার ক্ষেত্রে এআইর উপর নির্ভর করা কি ঠিক?

ধর্মীয় বিষয়ে জানার ক্ষেত্রে এআইর উপর নির্ভর করা কি ঠিক?

স্ত্রী থাকার পরেও শ্যালিকাকে বিয়ে করা নিয়ে ইসলাম যা বলে

স্ত্রী থাকার পরেও শ্যালিকাকে বিয়ে করা নিয়ে ইসলাম যা বলে

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম