Logo
Logo
×

ইসলাম ও জীবন

আল কোরআন ও আল হাদিস

asif

asif

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৯:১১ পিএম

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন
সূরা আনকাবুত
পারা ২০-২১, আয়াত ৬৯, রুকু ৭ (মাক্কী)
৫০. এরপরও ওরা বলে, প্রতিপালকের নিকট হতে তার ওপর কোনো অলৌকিক নিদর্শন নাজিল হলো না কেন? (হে নবী!) ওদের বলো, ‘অলৌকিকত্ব তো আল্লাহর এখতিয়ারে। আমি তো একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র!’

৫১. (অলৌকিক কোনোকিছুর প্রয়োজন) কেন? ওদের কাছে পৌঁছে দেয়ার জন্যে আমি যে কিতাব নাজিল করেছি (অলৌকিক নিদর্শন হিসেবে) তা-ই কি যথেষ্ট নয়? নিশ্চয়ই বিশ^াসীদের জন্যে কোরআন রহমত ও উপদেশস্বরূপ!

৫২. (হে নবী! সত্য অস্বীকারকারীদের) বলো, ‘আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। মহাকাশ ও পৃথিবীতে যা-কিছু আছে, সবই তিনি জানেন। যারা মিথ্যা-মরীচিকায় বিশ^াস করে ও আল্লাহকে অস্বীকার করে, তারাই ক্ষতিগ্রস্ত হবে।’


আল হাদিস
ক্রয়-বিক্রয় সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ২০৫৮-২০৫৯
জাবির (রা:) হতে বর্ণিত-
একবার আমরা নবী (ﷺ)-এর সঙ্গে সালাত আদায় করছিলাম। তখন সিরিয়া হতে একটি ব্যবসায়ী কাফেলা খাদ্য নিয়ে আগমন করল। লোকজন সকলেই সে দিকে চলে গেলেন, নবী (ﷺ)-এর সঙ্গে মাত্র বারোজন থেকে গেলেন। এ প্রসঙ্গে নাযিল হল: “যখন তারা দেখল ব্যবসা ও কৌতুক তখন তারা সে দিকে ছুটে গেল”।

আবূ হুরায়রা (রা:) হতে বর্ণিত-
নবী (ﷺ) হতে বর্ণিত। এমন এক যুগ আসবে, যখন মানুষ পরোয়া করবে না যে, সে কোথা হতে সম্পদ উপার্জন করল, হালাল হতে না হারাম হতে।
 

সম্পর্কিত খবর

পবিত্র আল-কোরআন ও আল-হাদিসের বাণী

পবিত্র আল-কোরআন ও আল-হাদিসের বাণী

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

ধর্মীয় বিষয়ে জানার ক্ষেত্রে এআইর উপর নির্ভর করা কি ঠিক?

ধর্মীয় বিষয়ে জানার ক্ষেত্রে এআইর উপর নির্ভর করা কি ঠিক?

স্ত্রী থাকার পরেও শ্যালিকাকে বিয়ে করা নিয়ে ইসলাম যা বলে

স্ত্রী থাকার পরেও শ্যালিকাকে বিয়ে করা নিয়ে ইসলাম যা বলে

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম