Logo
Logo
×

ইসলাম ও জীবন

আল কোরআন ও আল হাদিস

asif

asif

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পিএম

আল কোরআন ও আল হাদিস

সূরা কাসাস
পারা ২০, আয়াত ৮৮, রুকু ৯ (মাক্কী)
৭৮. জবাবে কারুন বলল, ‘এ ধনসম্পত্তি তো আমি আমার নিজস্ব জ্ঞানবলে অর্জন করেছি।’ (আল্লাহ বলেন) সে কি জানে না যে, তার চেয়েও ধনশালী ও শক্তিশালী বহু প্রজন্মকে আল্লাহ ইত:পূর্বে ধ্বংস করে দিয়েছেন? আসলে দুরাচারীরা অহংকারে এত ডুবে থাকে যে, তারা মনে করে তাদের অপরাধ সম্পর্কে কখনো জবাবদিহি করতে হবে না।

৭৯. কারুন তার সম্প্রদায়ের সামনে সবসময় শানশওকতের প্রদর্শনীতে মত্ত থাকত। পার্থিব ভোগবিলাসাকাক্সক্ষীরা তাকে দেখলেই বলত, ‘আহা! কারুনকে যা দেয়া হয়েছে, আমাদেরও যদি তা দেয়া হতো। আসলেই সে কত ভাগ্যবান!’

৮০. কিন্তু সত্যিকার জ্ঞানীরা তখন ওদের বলল, ‘হায়! তোমাদের বক্তব্যের জন্যে দু:খ হয়! আসলে যারা বিশ^াস করে এবং সৎকর্ম করে, তাদের জন্যে আল্লাহর পুরস্কারই উত্তম। সকল প্রতিকূলতার মুখে সবরকারী ছাড়া কেউ এ পুরস্কার পাবে না।’


সাহু সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ১২৩৩
কুরায়ব (রহ:) হতে বর্ণিত-
উম্মু সালামা (রা:) বললেন, “আমিও নবী (ﷺ)-কে তা নিষেধ করতে শুনেছি। অথচ অত:পর তাঁকে আসরের সালাতের পর তা আদায় করতেও দেখেছি। একদা তিনি আসরের সালাতের পর আমার ঘরে আসলেন। তখন আমার নিকট বানু হারাম গোত্রের আনসারী কয়েকজন মহিলা উপস্থিত ছিলেন। আমি দাসীকে এ বলে তাঁর নিকট পাঠালাম যে, তাঁর পাশে গিয়ে দাঁড়িয়ে তাঁকে বলবে, ‘উম্মু সালামা (রা:) আপনার নিকট জানতে চেয়েছেন, আপনাকে (আসরের পর সালাতের) দুই রাকাত নিষেধ করতে শুনেছি; অথচ দেখছি, আপনি তা আদায় করছেন?’ যদি তিনি হাত দিয়ে ইঙ্গিত করেন, তাহলে পিছনে সরে থাকবে, দাসী তা-ই করল। তিনি ইঙ্গিত করলেন, সে পিছনে সরে থাকল।

সালাত শেষ করে তিনি বললেন, ‘হে আবু উমাইয়ার কন্যা! আসরের পরের দুই রাকাত সালাত সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞেস করেছ। আবদুল কায়স গোত্রের কিছু লোক আমার নিকট এসেছিল। তাদের কারণে জোহরের পরের দুই রাকাত আদায় করতে না পেরে (তাদেরকে নিয়ে) ব্যস্ত হয়ে পড়েছিলাম। এ দুই রাকাত সে দুই রাকাত।’”
 

সম্পর্কিত খবর

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

স্ত্রীদের সঙ্গে কেমন ছিল মহানবীর (সা.) আচরণ?

স্ত্রীদের সঙ্গে কেমন ছিল মহানবীর (সা.) আচরণ?

আল কোরআন ও  আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল-কোরআন ও আল-হাদিসের বাণী

আল-কোরআন ও আল-হাদিসের বাণী

আল কোরআন ও  আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম