Logo
Logo
×

জাতীয়

রাজনৈতিক বিবেচনায় অ্যাটর্নি অফিসে ২৬৫ জনের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

asif

asif

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১২:১৪ এএম

রাজনৈতিক বিবেচনায় অ্যাটর্নি অফিসে ২৬৫ জনের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নিজস্ব প্রতিনিধি- রাজনৈতিক বিবেচনায় সুপ্রিম কোর্টে মামলা পরিচালনার জন্য ২৬৫ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে রিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় মিছিল, মিটিং, শোডাউন, মাইকিং ও রাজনৈতিক কর্মসূচি অবৈধ ঘোষণা চেয়ে হয়েছে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. ইউনুস আলী আকন্দ জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিট আবেদনে বলা হয়েছে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ও তার কার্যালয়ের অধীন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিয়োগে স্বচ্ছতা, মেধা, যোগ্যতা ও পেশাগত দক্ষতার ভিত্তিতে নির্বাচন হওয়া উচিত। কিন্তু রাজনৈতিক বিবেচনায় বিপুলসংখ্যক আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে সেই নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপন করা হয়েছে। এছাড়াও সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ বিচারিক প্রতিষ্ঠান হওয়ায় এর স্বাধীনতা, মর্যাদা ও বিচারিক পরিবেশ রক্ষার স্বার্থে আদালত প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় মিছিল, মিটিং, শোডাউন, মাইকিং এবং রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ বা অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। এর আগে গত ৩০ জুলাই আগের সব নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) পদে এবং ১৭৯ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়। আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি অত্র অনুবিভাগের বিভিন্ন তারিখের স্মারকমূলে পূর্বে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি-জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল এর নিয়োগ আদেশ বাতিলপূর্বক বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২ (পিও নাম্বার) ৬ অফ ১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ প্রদান করা হলো। 
 

সম্পর্কিত খবর

একজন নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে ও দেশে ঢুকতেও পারে: রুমিন ফারহানা

একজন নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে ও দেশে ঢুকতেও পারে: রুমিন ফারহানা

বিআইডব্লিউটিসির ৩ জাহাজ হচ্ছে ভাসমান হাসপাতাল

বিআইডব্লিউটিসির ৩ জাহাজ হচ্ছে ভাসমান হাসপাতাল

ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে গণধর্ষণ

ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে গণধর্ষণ

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বগুড়ায় জাল এনআইডি তৈরির দায়ে একজনের কারাদ-

বগুড়ায় জাল এনআইডি তৈরির দায়ে একজনের কারাদ-

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম