Logo
Logo
×

সারাদেশ

ছুটি ছাড়াই টানা তিন দিন অফিসে অনুপস্থিতি ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা

asif

asif

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ পিএম

ছুটি ছাড়াই টানা তিন দিন অফিসে অনুপস্থিতি ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা

রাজশাহী প্রতিনিধি - রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ছুটি না নিয়ে একটানা তিন দিন ধরে অফিসে অনুপস্থিতির অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে ভবানীগঞ্জ খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বিশ^াসের অফিসে গিয়ে অনুপস্থিতির এমন চিত্র দেখা যায়। অফিসের মূল গেটে তালা ঝুলছে। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে অপেক্ষা করার পর কাউকে খুঁজে পাওয়া যায়নি। খাদ্য অধিদপ্তরের মতো এত গুরুত্বপূর্ণ দপ্তরে এমন অবস্থা দেখে হতভম্ব স্থানীয়রা। অভিযোগ রয়েছে, তিনি প্রায় প্রতি সপ্তাহে বুধবার দুপুরের পর পরদিন বৃহস্পতিবারের ছুটি ছাড়াই বাড়িতে যান। ছুটি শেষে সপ্তাহের প্রথম দিন রোববার দেরিতে অফিসে আসেন। ফলে খাদ্য বিভাগের গুরুত্বপূর্ণ কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং অনিয়ম-দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাগমারা উপজেলার ভবানীগঞ্জ খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মকদুবুল হক বিশ^াস কর্মরত রয়েছেন। তবে স্থানীয়দের দাবি, তিনি অধিকাংশ সময় ঠিকমতো অফিসে অবস্থান করেন না। অভিযোগ অনুযায়ী, গত সোমবার অফিস শেষে তিনি ছুটি না নিয়ে চলে যান এবং গত বৃহস্পতিবার পর্যন্ত একটানা তিন দিন কর্মস্থলে অনুপস্থিতি ছিলেন। কর্মকর্তার অনুপস্থিতির কারণে কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি ব্যাহত হচ্ছে এবং অনিয়মের আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে খাদ্য বিভাগের কার্যক্রমে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত হবে। ছুটি না নেওয়ার বিষয়টি স্বীকার করে ভবানীগঞ্জ খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বিশ^াস বলেন, পারিবারিক সমস্যা ও অসুস্থতার কারণে ছুটি ছাড়াই বাড়িতে আসতে হয়েছে। আর কিছু জানার থাকলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারেন। এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা বাগমারা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মো. নুরুন্নবী বলেন, ভবানীগঞ্জ খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি আমার জানা নেই। তিনি আমার কাছ থেকে ছুটি নেননি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. এহসানুল হকের সঙ্গে যোগাযোগ করলে ছুটি না নেওয়ায় বিষয়টি স্বীকার করে বলেন, ছুটি না নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বিশ^াস বাড়িতে চলে গিয়েছে। কর্মস্থলে যোগদানের পর আবেদন করে ছুটি নেবেন।
 

সম্পর্কিত খবর

বিদেশে চাকরির কথা বলে প্রতারণা: ১২ জনের কারাদ--জরিমানা

বিদেশে চাকরির কথা বলে প্রতারণা: ১২ জনের কারাদ--জরিমানা

ডাকঘর থাকলেও নেই নিরাপদ কোনো ভবন

ডাকঘর থাকলেও নেই নিরাপদ কোনো ভবন

সৈয়দপুরে নাগরিক দুর্ভোগ লাঘবে বিভিন্ন সড়ক উন্নয়ন কার্যক্রম অব্যাহত

সৈয়দপুরে নাগরিক দুর্ভোগ লাঘবে বিভিন্ন সড়ক উন্নয়ন কার্যক্রম অব্যাহত

চাঁদপুরে রাতের আঁধারে কেয়ারটেকারের ওপর বর্বরোচিত হামলা

চাঁদপুরে রাতের আঁধারে কেয়ারটেকারের ওপর বর্বরোচিত হামলা

শেরপুরে প্লাস্টিকের দাপটেও টিকে আছে বাঁশ শিল্প

শেরপুরে প্লাস্টিকের দাপটেও টিকে আছে বাঁশ শিল্প

চায়না দুয়ারি জাল ব্যবহারে শেরপুরে অস্তিত্ব সংকটে দেশীয় মাছ

চায়না দুয়ারি জাল ব্যবহারে শেরপুরে অস্তিত্ব সংকটে দেশীয় মাছ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম