বিদেশে চাকরির কথা বলে প্রতারণা: ১২ জনের কারাদ--জরিমানা
asif
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১০:১১ পিএম
নিজস্ব প্রতিবেদক - বিদেশে চাকরি ও ওয়ার্কিং ভিসার কথা বলে প্রতারণার অভিযোগে দালাল চক্রের ১২ সদস্যকে আটকের পর জরিমানা ও কারাদ- দিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকালে রাজধানীর টেকনিক্যালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সকাল থেকেই বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আশপাশে মোবাইল কোর্ট পরিচালনা করে এসআরবি। এ সময় জাল ভিসার মাধ্যমে বিভিন্ন দেশে পাঠানোর সঙ্গে যুক্ত ২০ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়। তিনি আরও জানান, ৫ জনকে জরিমানা ও তুলনামূলক অপরাধ কম থাকায় ৮ জনকে ক্ষমা করে দেওয়া হয়। এই প্রতারক চক্র নির্মূলে সারাদেশে এসআরবির অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
