Logo
Logo
×

ইসলাম ও জীবন

আল কোরআন ও আল হাদিস

asif

asif

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম

আল কোরআন ও আল হাদিস

সূরা নমল
পারা ১৯-২০, আয়াত ৯৩, রুকু ৭ (মাক্কী)
৫০-৫১. ওরা ষড়যন্ত্র করেছিল। আমিও নিগূঢ় কৌশল অবলম্বন করলাম। কিন্তু ওরা তার কিছুই বোঝে নি। এখন দেখ! ওদের চক্রান্তের করুণ পরিণতি! আমি ওদেরসহ পুরো সম্প্রদায়কেই ধ্বংস করে দিয়েছি।

৫২-৫৩. জনশূন্য বিধ্বস্ত ঘরবাড়িগুলো এখন ওদের সীমালঙ্ঘনেরই সাক্ষী। জ্ঞানীদের জন্যে এতে শিক্ষণীয় নিদর্শন রয়েছে। আর যারা বিশ^াসী ও আল্লাহ-সচেতন ছিল, আমি তাদের উদ্ধার করেছি।

৫৪-৫৫. স্মরণ করো লূতের কথা! সে তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা সজ্ঞানে কেন অশ্লীল কাজ করছ? যৌনতৃপ্তির জন্যে নারীকে ছেড়ে পুরুষে উপগত হচ্ছো? তোমরা তো দেখছি ভালো-মন্দ বোধহীন সম্প্রদায়!


সালাতের সাথে সংশ্লিষ্ট কাজ সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ১১৯৯
‘আবদুল্লাহ্ ইব্নু মাস‘ঊদ (রা:) হতে বর্ণিত-
আমরা নবী (ﷺ)-কে তাঁর সালাতরত অবস্থায় সালাম করতাম; তিনি আমাদের সালামের জবাব দিতেন। পরে যখন আমরা নাজাশির নিকট হতে ফিরে এলাম, তখন তাঁকে (সালাতে) সালাম করলে তিনি আমাদের সালামের জবাব দিলেন না এবং পরে ইরশাদ করলেন: সালাতে আছে নিমগ্নতা।

আবদুল্লাহ (রা:) সূত্রে নবী (ﷺ) হতে অনুরূপ হাদিস বর্ণিত আছে।
 

সম্পর্কিত খবর

আল কোরআন,আল হাদিস

আল কোরআন,আল হাদিস

কেয়ামতের পূর্বে ফোরাত নদী নিয়ে যে ভবিষ্যত বাণী করা হয়েছে

কেয়ামতের পূর্বে ফোরাত নদী নিয়ে যে ভবিষ্যত বাণী করা হয়েছে

ইসলামে পানি পানের সঠিক নিয়ম

ইসলামে পানি পানের সঠিক নিয়ম

নবিজি (সা.)-এর চাঁদ দ্বিখ-িত করার বিস্ময়কর ঘটনা

নবিজি (সা.)-এর চাঁদ দ্বিখ-িত করার বিস্ময়কর ঘটনা

হাদিসে ঘুমের নিষিদ্ধ সময়

হাদিসে ঘুমের নিষিদ্ধ সময়

তওবা কবুল হওয়ার ৫ শর্ত

তওবা কবুল হওয়ার ৫ শর্ত

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম