Logo
Logo
×

ইসলাম ও জীবন

আল কোরআন,আল হাদিস

asif

asif

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ এএম

আল কোরআন,আল হাদিস

আল কোরআন
সূরা নমল
পারা ১৯-২০, আয়াত ৯৩, রুকু ৭ (মাক্কী)
২৯-৩১. (পত্র পেয়ে সাবার রানি বিলকিস) বলল, সভাসদরা! আমার কাছে এক গুরুত্বপূর্ণ চিঠি এসেছে সোলায়মানের কাছ থেকে। এতে লেখা আছে, ‘দয়াময় মেহেরবান আল্লাহর নামে। (আল্লাহ বলেছেন) অহংকারবশত আমাকে অমান্য কোরো না। সমর্পিত হয়ে আমার কাছে উপস্থিত হও।’

৩২. (বিলকিস) বলল, ‘সভাসদরা! আশু সমস্যা মোকাবেলায় তোমাদের পরামর্শ দাও। তোমাদের পরামর্শ ছাড়া তো আমি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করি না।’ ৩৩. সভাসদরা জবাবে বলল, ‘আমরা শক্তিমান ও যুদ্ধে পারদর্শী কিন্তু আদেশ করার অধিকার আপনার। আমরা কী করব, আপনিই আদেশ করুন।’

৩৪-৩৫. (বিলকিস) বলল, ‘রাজাবাদশারা যখন কোনো জনপদে (বিজয়ী হয়ে) প্রবেশ করে, তখন তা ছারখার করে দেয়। সেখানকার সম্মানিতদের লাঞ্ছিত করে। এরা সবসময় এ আচরণই করে থাকে। তাই আমি তাদের জন্যে কিছু উপঢৌকন পাঠাব এবং উত্তরের জন্যে অপেক্ষা করব।’


আল হাদিস
তাহাজ্জুদ সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ১১৮৪
র্মাসাদ ইব্নু ‘আবদুল্লাহ্ ইয়াযানী (রহ:) হতে বর্ণিত-
আমি উকবা ইবনে আমের জুহানি (রা:)-এর নিকট গিয়ে তাঁকে বললাম, আবু তামীম (রহ:) সম্পর্কে এ কথা বলে কি আমি আপনাকে বিস্মিত করে দিব না যে, তিনি মাগরিবের (ফরজ) সালাতের পূর্বে দুই রাকাত (নফল) সালাত আদায় করে থাকেন। উকবা (রা:) বললেন, (এতে বিস্ময়ের কী আছে?) আল্লাহর রাসূল (ﷺ)-এর সময়ে তো আমরা তা আদায় করতাম। আমি প্রশ্ন করলাম, তাহলে এখন কিসে আপনাকে বাধা দিচ্ছে? তিনি বললেন, কর্মব্যস্ততা।
 

সম্পর্কিত খবর

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

ঈসাকে (আ.) চেনার যে উপায় বলে গিয়েছেন মহানবী (সা.)

ঈসাকে (আ.) চেনার যে উপায় বলে গিয়েছেন মহানবী (সা.)

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম