Logo
Logo
×

ফুটবল

এমবাপে অসুস্থ, চিন্তায় জিদান

asif

asif

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম

এমবাপে অসুস্থ, চিন্তায় জিদান

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদানের অধীনে নতুন অধ্যায়ের শুরুতেই ধাক্কা খেল ফরাসি জাতীয় দল। ফ্লুর উপসর্গে গত মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেননি অধিনায়ক কিলিয়ান এমবাপে। অসুস্থতার কারণে রিয়াল মাদ্রিদের এই তারকাকে ইনডোরেই থাকতে হয়েছে। প্যারিসের উপকণ্ঠে ক্লেয়ারফন্টেইনে চলছে ফ্রান্সের অনুশীলন ক্যাম্প। সেখানেই গত মঙ্গলবার সতীর্থদের সঙ্গে মাঠের অনুশীলনে দেখা যায়নি এমবাপেকে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্লুর উপসর্গের কারণে তিনি বাইরে অনুশীলনে অংশ নিতে পারেননি। আপাতত ইনডোরে থেকেই কাজ করছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। বিশ^কাপের পর ফ্রান্সের দায়িত্ব নেওয়া জিদানের জন্য এটিই বড় মঞ্চে প্রথম পরীক্ষা। তারকা-সমৃদ্ধ দলটিকে নিয়ে নতুন কৌশল বাস্তবায়নের প্রস্তুতির মধ্যেই এমবাপের অনুপস্থিতি কিছুটা জটিলতা তৈরি করেছে। বিশ^কাপে ২২ গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়া এমবাপে ফ্রান্সের আক্রমণভাগের প্রধান ভরসা। এদিকে এমবাপে ছাড়া দলের বাকি সদস্যরা মাঠে অনুশীলন চালিয়ে গেছেন। নতুন কোচের কৌশল ও পরিকল্পনার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার কাজও করছেন তারা। সামনেই ফ্রান্সের ব্যস্ত সূচি। আগামীকাল শুক্রবার তুরস্কের মাঠে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। এরপর মাত্র তিন দিন পর আগামী সোমবার বেলজিয়ামের বিপক্ষে খেলবে তারা। ঘরের মাঠে ইতালির বিপক্ষে ম্যাচের পর আবারও বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স। টানা চার ম্যাচের এই সূচিতে দলের গভীরতার পাশাপাশি এমবাপে ফিটনেসও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই ফরাসি দলের মেডিকেল স্টাফরা এখন নজর রাখছেন অধিনায়কের শারীরিক অবস্থার ওপর। আগামী ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে কি না, সেটিই এখন ফ্রান্সের জন্য বড় প্রশ্ন।

সম্পর্কিত খবর

অ্যাটলেটিকোর কাছে হারের পরই নতুন সংকটে রিয়াল মাদ্রিদ

অ্যাটলেটিকোর কাছে হারের পরই নতুন সংকটে রিয়াল মাদ্রিদ

রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যা বললেন এমবাপে

রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যা বললেন এমবাপে

শেয়ারবাজারে বড় দরপতন

শেয়ারবাজারে বড় দরপতন

মাত্র ৩০ বছর বয়সেই মারা গেলেন সাবেক ফুটবলার

মাত্র ৩০ বছর বয়সেই মারা গেলেন সাবেক ফুটবলার

হালান্ডকে ছাড়াই দাপুটে জয় পেলো সিটি

হালান্ডকে ছাড়াই দাপুটে জয় পেলো সিটি

লা ফুয়েন্তের ওপরই আস্থা রাখছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন

লা ফুয়েন্তের ওপরই আস্থা রাখছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম