Logo
Logo
×

জাতীয়

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

asif

asif

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পিএম

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিনিধি-: গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গতকাল বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি আমিনুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী থেকে জয়দেবপুরগামী একটি অটোরিকশাকে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ধীরাশ্রম এলাকায় ট্রাকটি অটোরিকশাকে চাপা দিলে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ও আহতদের নাম-পরিচয় সংগ্রহের কাজ চলছে। নিহত তিনজনই পুরুষ। তারা অটোরিকশার যাত্রী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালককে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সম্পর্কিত খবর

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৮ রোগী

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৮ রোগী

সংকটের মধ্যেও জনগণকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে সরকার: রিজভী

সংকটের মধ্যেও জনগণকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে সরকার: রিজভী

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা

চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়

বৃষ্টিপাত বেড়ে কমতে পারে তাপমাত্রা

বৃষ্টিপাত বেড়ে কমতে পারে তাপমাত্রা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম