Logo
Logo
×

জাতীয়

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়

asif

asif

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পিএম

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়

নিজস্ব প্রতিনিধি-: সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে এ সীমানার মধ্যে থাকা বিদ্যমান বেসরকারি ক্লিনিকে সরকারি হাসপাতালের চিকিৎসকরা প্র্যাকটিস করতে পারবেন না। গত মঙ্গলবার এমন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ বিভাগের পরিচালক ডা. মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবার মান উন্নয়নবিষয়ক সভার কার্যবিবরণীর ৬ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো ওই কার্যবিবরণীর আলোকে সিদ্ধান্তটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 
 
সম্পর্কিত খবর

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৮ রোগী

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৮ রোগী

সংকটের মধ্যেও জনগণকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে সরকার: রিজভী

সংকটের মধ্যেও জনগণকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে সরকার: রিজভী

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা

চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বৃষ্টিপাত বেড়ে কমতে পারে তাপমাত্রা

বৃষ্টিপাত বেড়ে কমতে পারে তাপমাত্রা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম