Logo
Logo
×

জাতীয়

চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

asif

asif

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পিএম

চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি-: চট্টগ্র মের হাটহাজারী থানার মো. বেলাল হোসেন জাবেদ হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মো. শহীদুল্লাহকে (৫০) গ্রেপ্তার করেছে এসআরবি-৭। গতকাল বুধবার এ তথ্য জানান এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। শহীদুল্লাহ একই থানার খন্দকিয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে। এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, হাটহাজারী থানার বেলাল হোসেন জাবেদ হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মো.শহীদুল্লাহ হাটহাজারী থানা এলাকায় অবস্থান করছেন। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে হাটহাজারী থানার চারিয়া নয়াহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শহীদুল্লাহকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সম্পর্কিত খবর

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৮ রোগী

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৮ রোগী

সংকটের মধ্যেও জনগণকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে সরকার: রিজভী

সংকটের মধ্যেও জনগণকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে সরকার: রিজভী

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়

বৃষ্টিপাত বেড়ে কমতে পারে তাপমাত্রা

বৃষ্টিপাত বেড়ে কমতে পারে তাপমাত্রা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম