Logo
Logo
×

ফুটবল

লা ফুয়েন্তের ওপরই আস্থা রাখছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন

asif

asif

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পিএম

লা ফুয়েন্তের ওপরই আস্থা রাখছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন

স্পেনকে একের পর এক বড় সাফল্য এনে দেওয়া কোচ লুইস দে লা ফুয়েন্তের ওপরই আস্থা রাখছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ২০২৮ ইউরো পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও ২০৩০ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ^কাপকে সামনে রেখে তার চুক্তির মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়ার্ল্ড ফুটবল সামিটে দেশটির সভাপতি রাউল লোসান ঘোষণা করেন যে, দে লা ফুয়েন্তের কাজের ধারাবাহিকতা, অর্জিত সাফল্য এবং ব্যাপক জনসমর্থনের ওপর ভিত্তি করেই চুক্তি বৃদ্ধির এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। লুইস এনরিখের বিদায়ের পর স্পেনের দায়িত্ব গ্রহণ করেছিলেন দে লা ফুয়েন্তে। তার অধীনে স্পেন দল ২০২৩ সালের উয়েফা নেশনস লিগ, ২০২৪ ইউরো এবং ২০২৬ ফিফা বিশ^কাপ জয় করে। ২০৩০ ফিফা বিশ^কাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। সেই ঐতিহাসিক আসরে স্বাগতিক হিসেবে বিশ^মঞ্চে স্প্যানিশদের নেতৃত্ব দেবেন এই ৬৩ বছর বয়সী সফল কোচ।

সম্পর্কিত খবর

মাত্র ৩০ বছর বয়সেই মারা গেলেন সাবেক ফুটবলার

মাত্র ৩০ বছর বয়সেই মারা গেলেন সাবেক ফুটবলার

হালান্ডকে ছাড়াই দাপুটে জয় পেলো সিটি

হালান্ডকে ছাড়াই দাপুটে জয় পেলো সিটি

আসিয়ান কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা দিলো ডুলি

আসিয়ান কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা দিলো ডুলি

ক্যাম্পেওনেস কাপ জিতল মেসির মায়ামি

ক্যাম্পেওনেস কাপ জিতল মেসির মায়ামি

এবার কারাবাও কাপ থেকেও ছিটকে গেলো ম্যানইউ

এবার কারাবাও কাপ থেকেও ছিটকে গেলো ম্যানইউ

এবার মেসির রেকর্ড ভাঙলেন রাফিনিয়া

এবার মেসির রেকর্ড ভাঙলেন রাফিনিয়া

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম