Logo
Logo
×

ফুটবল

মাত্র ৩০ বছর বয়সেই মারা গেলেন সাবেক ফুটবলার

asif

asif

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পিএম

মাত্র ৩০ বছর বয়সেই মারা গেলেন সাবেক ফুটবলার

মাত্র ৩০ বছর বয়সেই আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাবেক মার্কিন নারী ফুটবলার কায়লা সাগার-বেকলি। যুক্তরাষ্ট্রের ওকলাহোমার তুলসায়ব্যায়াম করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়নে। এরপ কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, মৃত্যুর সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন এবং প্রথম সন্তানের জন্মের অপেক্ষায় ছিলেন। কায়লার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে তুলসা ফুটবল দলের কোচ ট্রে ল্যাম্ব জানিয়েছেন, ব্যায়াম করার মাত্র ১০ মিনিট পরই তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। কায়লার স্বামী জন বেকলি তুলসা ফুটবল দলের সহকারী কোচ হিসেবে কাজ করেন। দলের কোচ ল্যাম্বই কায়লার আকস্মিক মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ল্যাম্ব বলেন, ‘তিনি ব্যায়াম করছিলেন এবং ১০ মিনিট পর তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।’ কায়লা ও জন তাদের প্রথম সন্তানের অপেক্ষায় ছিলেন। অনাগত কন্যাসন্তানের নামও ঠিক করে রেখেছিলেন তারা- সয়্যার। স্ত্রীর এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও তুলসা ফুটবল দলের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে।

সম্পর্কিত খবর

হালান্ডকে ছাড়াই দাপুটে জয় পেলো সিটি

হালান্ডকে ছাড়াই দাপুটে জয় পেলো সিটি

লা ফুয়েন্তের ওপরই আস্থা রাখছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন

লা ফুয়েন্তের ওপরই আস্থা রাখছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন

আসিয়ান কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা দিলো ডুলি

আসিয়ান কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা দিলো ডুলি

ক্যাম্পেওনেস কাপ জিতল মেসির মায়ামি

ক্যাম্পেওনেস কাপ জিতল মেসির মায়ামি

এবার কারাবাও কাপ থেকেও ছিটকে গেলো ম্যানইউ

এবার কারাবাও কাপ থেকেও ছিটকে গেলো ম্যানইউ

এবার মেসির রেকর্ড ভাঙলেন রাফিনিয়া

এবার মেসির রেকর্ড ভাঙলেন রাফিনিয়া

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম