Logo
Logo
×

জাতীয়

মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

asif

asif

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পিএম

মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা 
মুন্সীগঞ্জ প্রতিনিধি - মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে প্রতিপক্ষের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে জাহেদ বেপারী (৫০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। গত বুধবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত দিনমজুর জাহেদ মাজার ভক্ত ছিলেন, গৎ বুধবার রাতে নিজ বাড়ির পাশে হজরত দয়াল বাবা রুহুল আমিন শাহ-এর মাজার শরীফের একটি কামরায় অবস্থান করছিলেন। এ সময় একই এলাকার ফরিদ বেপারী ওই কামরায় ঢুকে তাকে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে উপর্যুক্ত আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জায়েদ বেপারীর বড় মেয়ে ফারিয়া আক্তার বলেন, বাড়ির পাশেই মাজার আমার বাবা মাজারে প্রায় সময় রাতে ঘুমাতেন। আর ফরিদ পরিকল্পিতভাবে মাজারে ভেতরে ঢুকে কুপিয়ে হত্যা করেন বাবাকে। তিনি মারা যাওয়ার আগে এই কথা বলে গেছেন। আমার বাবার হত্যাকারীকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি করছি। এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি তছলিম উদ্দিন জানান, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফরিদ বেপারীকে গ্রেফতারে ইতিমধ্যেই মাঠে কাজ শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ফরিদ বেপারীর বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা ও মাদক মামলাসহ বেশ কিছু মামলা রয়েছে। পূর্ব বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

সম্পর্কিত খবর

খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

গাজীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

খুলনায় বাবা-ছেলেকে গুলি করে হত্যায় গ্রেপ্তার ২

খুলনায় বাবা-ছেলেকে গুলি করে হত্যায় গ্রেপ্তার ২

কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুকুরে মিললো লাশ

কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুকুরে মিললো লাশ

জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

বাজারে নির্ধারিত দামে মিলছে না এলপিজি সিলিন্ডার

বাজারে নির্ধারিত দামে মিলছে না এলপিজি সিলিন্ডার

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম