Logo
Logo
×

ইসলাম ও জীবন

আল কোরআন,আল হাদিস

asif

asif

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৭ পিএম

আল কোরআন,আল হাদিস

আল কোরআন
সূরা রুম
পারা ২১, আয়াত ৬০, রুকু ৬ (মাক্কী)
৪১. হে মানুষ! তোমাদের কর্মের প্রতিক্রিয়াতেই জলেস্থলে বিপর্যয় ও বালা-মুসিবত ছড়িয়ে পড়ে। তিনি তখন তোমাদের কৃতকর্মের ফল কিছুটা আস্বাদনের সুযোগ দেন, যাতে করে তোমরা শিক্ষা পেয়ে সত্যপথে ফিরে আসতে পারো।

৪২. (হে নবি!) ওদের বলো, তোমরা পৃথিবীর দিকে দিকে ভ্রমণ করো এবং দেখ, তোমাদের পূর্বসূরিদের পরিণতি কী হয়েছিল? ওদের অধিকাংশই ছিল শরিককারী।

৪৩. অতএব আল্লাহর পক্ষ থেকে অনিবার্য (মহাবিচার) দিবস আসার আগেই সত্যধর্মে নিজেকে প্রতিষ্ঠিত করো। সেদিন মানুষ দুই দলে ভাগ হয়ে যাবে। ৪৪. যারা সত্য অস্বীকার করেছে, অবাধ্যতার শাস্তি তো তাদেরই প্রাপ্য। আর যারা সৎকর্ম করে, তারা তো নিজেদের পাথেয় নিজেরাই সংগ্রহ করে। ৪৫. আসলে যারা বিশ^াসী হয়ে সৎকর্ম করে, পরিণামে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করেন। আল্লাহ সত্য অস্বীকারকারীদের অপছন্দ করেন।


আল হাদিস
ক্রয়-বিক্রয় সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ২০৮৫
সমুরাহ ইব্নু জুনদাব (রা:) হতে বর্ণিত-
নবি (ﷺ) বলেছেন, আজ রাত্রে আমি স্বপ্নে দেখেছি যে, দু’ব্যক্তি আমার নিকট আগমন করে আমাকে এক পবিত্র ভূমিতে নিয়ে গেল। আমড়া চলতে চলতে এক রক্তের নদীর কাছে পৌঁছলাম। নদীর মধ্যস্থলে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং আরেক ব্যক্তি নদীর তীরে, তার সামনে পাথর পড়ে রয়েছে। নদীর মাঝখানে লোকটি যখন বের হয়ে আসতে চায় তখন তীরের লোকটি তার মুখে পাথর খ- নিক্ষেপ করে তাকে স্বস্থানে ফিরিয়ে দিচ্ছে। এভাবে যতবার সে বেরিয়ে আসতে চায় ততবারই তার মুখে পাথর নিক্ষেপ করছে আর সে স্বস্থানে ফিরে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এ কে? সে বলল, যাকে আপনি (রক্তের) নদীতে দেখেছেন, সে হল সুদখোর।
 

সম্পর্কিত খবর

যাদের মৃত্যুর সময় কালেমা নসিব হয়

যাদের মৃত্যুর সময় কালেমা নসিব হয়

মিথ্যা কসম করলে যে ক্ষতি

মিথ্যা কসম করলে যে ক্ষতি

মন্দ আচরণের পরিণতি

মন্দ আচরণের পরিণতি

শয়তানের প্রতারণা থেকে বাঁচার আমল

শয়তানের প্রতারণা থেকে বাঁচার আমল

জুমার নামাজে আগে যাওয়ার ফজিলত

জুমার নামাজে আগে যাওয়ার ফজিলত

যেভাবে হজরত ঈসা আ. উপর ইঞ্জিল কিতাব নাজিল হয়েছিলো

যেভাবে হজরত ঈসা আ. উপর ইঞ্জিল কিতাব নাজিল হয়েছিলো

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম