Logo
Logo
×

সারাদেশ

নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত, ছেলে পলাতক

asif

asif

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫০ পিএম

নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত, ছেলে পলাতক

নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত, ছেলে পলাতক
নড়াইল প্রতিনিধি- নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা আফসার শেখ (৬০) নিহত হয়েছেন। এ হত্যাকা-ের পর ছেলে খায়রুল শেখ (২৪) পালিয়ে গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে নিজেদের বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবার ও প্রতিবেশীরা জানান, বেকার ছেলে খায়রুল নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের সঙ্গে বাগবিত-া করত। টাকা না পেয়ে মাঝেমধ্যে বাড়ির বিভিন্ন ধরনের জিনিসপত্র ভাঙচুরও করত। এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার দুপুরে বাবা আফসার শেখের সঙ্গে বাকবিত-ায় জড়িয়ে পড়ে খায়রুল। একপর্যায়ে ছেলে বটি দিয়ে বাবার হাত, বুক, পেট ও মাথায় কুপিয়ে হত্যা করে। এ সময় খায়রুলের মা ও স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এরপর খায়রুল পালিয়ে যায়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পলাতক ছেলে খায়রুলকে আটকের চেষ্টা চলছে।

 

সম্পর্কিত খবর

মান্দায় দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

মান্দায় দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

রাজারহাটে ৮টি ডাকঘরের নিজস্ব ভবন নেই, বেহাল ডাকসেবা

রাজারহাটে ৮টি ডাকঘরের নিজস্ব ভবন নেই, বেহাল ডাকসেবা

কালীগঞ্জে একই গ্রামের ৪ প্রতিবন্ধীর জীবনসংগ্রাম, প্রয়োজন সহযোগিতা

কালীগঞ্জে একই গ্রামের ৪ প্রতিবন্ধীর জীবনসংগ্রাম, প্রয়োজন সহযোগিতা

আটোয়ারীতে ফেক আইডি খুলে রাজনৈতিক নেতাকে নিয়ে অশ্লীল মন্তব্য, গ্রেপ্তার ১

আটোয়ারীতে ফেক আইডি খুলে রাজনৈতিক নেতাকে নিয়ে অশ্লীল মন্তব্য, গ্রেপ্তার ১

ঈশ^রদীতে শিশুসন্তানকে হত্যার হুমকি দিয়ে চাচিকে ধর্ষণের অভিযোগ

ঈশ^রদীতে শিশুসন্তানকে হত্যার হুমকি দিয়ে চাচিকে ধর্ষণের অভিযোগ

এক যুগ ধরে চার দেয়ালে বন্দি যুবকের জীবন

এক যুগ ধরে চার দেয়ালে বন্দি যুবকের জীবন

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম