Logo
Logo
×

সারাদেশ

শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার গাছ লুটের মহোৎসব

asif

asif

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:০০ পিএম

শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার গাছ লুটের মহোৎসব

বরিশাল প্রতিবেদক - সরকারি সড়কের চার কিলোমিটার এলাকার গাছ কেটে নেওয়ার মহোৎসব শুরু হয়েছে। গত কয়েক িদন ধরে অব্যাহতভাবে গাছগুলো কেটে নেওয়া হলেও গৎ মঙ্গলবার এ নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বরিশালের উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, উজিরপুর উপজেলার সানুহার থেকে ধামুরা সড়কের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। গৎ সোমবার বিকেল চার্টার দিকে চলমান কার্যক্রম পরিদর্শন শেষে তিনি অফিসে চলে আসেন। গৎ মঙ্গলবার সকাল দশটার দিকে পুনরায় কার্যক্রম পরিদর্শনে গিয়ে দেখতে পান সড়কের মধ্যবর্তী স্থানের ৩/৪টি গাছ কাটা। সরেজমিনে উজিরপুর উপজেলার সানুহার-ধামুরা সড়কে গাছ কেটে নেওয়ার চিত্র দেখা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, গৎ কয়েক দীন আগে অজ্ঞাতনামা ব্যক্তিরা সড়কের সরকারি গাছ মার্ক করে দিয়ে যায়। এরপরই শুরু হয় গাছ কেটে নেওয়ার মহোৎসব। বিষয়টি নিয়ে উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন। তার ওই পোস্টে সরকারি গাছ কেটে নেওয়ার বিষয়ে উপজেলা শ্রমিকদলের সভাপতি জিয়া আমিন রাঢ়ীসহ কয়েকজনকে দায়ী করেছেন। যদিও তিনি দলীয় নেতাদের অনুরোধে পরে পোস্টটি ডিলিট করার বিষয়টি গতকাল বুধবার দুপুরে স্বীকার করেছেন। তবে গাছ কাটার বিষয়টি সত্য বলে তিনি দাবি করেন। খোঁজ নিয়ে জানা গেছে, সানুহার থেকে ধামুরা সড়কের উন্নয়ন কাজ চলছে। এজন্য রাস্তার দুই পাশ খোঁড়া হচ্ছে। এ সুযোগে প্রভাবশালী মহল সরকারি রাস্তার দুই পাশের বিভিন্ন প্রজাতির গাছ দিনে ও রাতে সমানতালে কেটে নিয়ে যাচ্ছেন। এরই মধ্যে সানুহার থেকে কচুয়া পর্যন্ত সড়কের দুই পাশের গাছ কেটে নেওয়া হয়েছে। এ ব্যাপারে উজিরপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি জিয়া আমিন রাঢ়ীর নম্বরে একাধিকবার যোগাযোগের জন্য ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় কোনো ধরনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে উজিরপুর বর্ণ কর্মকর্তা মনিরুজ্জামান জানিয়েছেন, গাছগুলো সামাজিক বনায়নের না। তবে শুনেছি সাবেক এক সংসদ সদস্য স্থানীয়দের নিয়ে গাছগুলো রোপণ করেছিলেন। এরপরও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। থানায় অভিযোগ দেওয়ার বিষয়ে উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন, রাস্তাটি এলজিইডির, তবে গাছগুলো কারা লাগিয়েছিলেন তা এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। যেহেতু সরকারি জায়গার গাছ চুরি হয়েছে, তাই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার আলী সুজা বলেন, বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
 

সম্পর্কিত খবর

কালীগঞ্জে একই গ্রামের ৪ প্রতিবন্ধীর জীবনসংগ্রাম, প্রয়োজন সহযোগিতা

কালীগঞ্জে একই গ্রামের ৪ প্রতিবন্ধীর জীবনসংগ্রাম, প্রয়োজন সহযোগিতা

আটোয়ারীতে ফেক আইডি খুলে রাজনৈতিক নেতাকে নিয়ে অশ্লীল মন্তব্য, গ্রেপ্তার ১

আটোয়ারীতে ফেক আইডি খুলে রাজনৈতিক নেতাকে নিয়ে অশ্লীল মন্তব্য, গ্রেপ্তার ১

ঈশ^রদীতে শিশুসন্তানকে হত্যার হুমকি দিয়ে চাচিকে ধর্ষণের অভিযোগ

ঈশ^রদীতে শিশুসন্তানকে হত্যার হুমকি দিয়ে চাচিকে ধর্ষণের অভিযোগ

এক যুগ ধরে চার দেয়ালে বন্দি যুবকের জীবন

এক যুগ ধরে চার দেয়ালে বন্দি যুবকের জীবন

সৈয়দপুরে ছেলের পরীক্ষার ফল খারাপ হওয়ায় মায়ের আত্মহত্যা

সৈয়দপুরে ছেলের পরীক্ষার ফল খারাপ হওয়ায় মায়ের আত্মহত্যা

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম