Logo
Logo
×

জাতীয়

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন

asif

asif

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পিএম

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি-: ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির তারিখ সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি থাকবে। গত রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের গত ১২ সেপ্টেম্বরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকার প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে। এতে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ সংশোধন করে ২৩ সেপ্টেম্বর ২০২৬ করা হয়েছে। প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব তানিয়া ফেরদৌস। সংশোধিত ছুটির তথ্য জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, কারিগরি শিক্ষা অধিদফতর, মাদ্রাসা শিক্ষা অধিদফতর, জেলা প্রশাসক, শিক্ষা বোর্ড, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডসহ সংশ্লিষ্ট দফতর ও প্রতিষ্ঠানগুলোকে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

কুমিল্লায় মা-ভাবিকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়ে হত্যা

কুমিল্লায় মা-ভাবিকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়ে হত্যা

নারায়ণগঞ্জে গভীর রাতে পার্কিং করা বাসে আগুন

নারায়ণগঞ্জে গভীর রাতে পার্কিং করা বাসে আগুন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিষয়ে হাইকোর্টের রুল

পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিষয়ে হাইকোর্টের রুল

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনে উদ্বেগ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনে উদ্বেগ

বিএনপিকে চাপে রেখে বিরোধীদল ভবিষ্যতে ক্ষমতায় আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

বিএনপিকে চাপে রেখে বিরোধীদল ভবিষ্যতে ক্ষমতায় আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাস প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাস প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম