Logo
Logo
×

জাতীয়

কুমিল্লায় মা-ভাবিকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়ে হত্যা

asif

asif

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পিএম

কুমিল্লায় মা-ভাবিকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি-: কুমিল্লার দেবিদ্বারে মা ও ভাবিকে কুপিয়ে এবং আট মাস বয়সী ভাতিজিকে আছড়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবক ইমনকে (২৪) হাতেনাতে ধরে ঘরে তালাবদ্ধ করে রাখে। সে ওই বাড়ির মৃত ফরিদ মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, ইমনের মা পেয়ারা বেগম এবং তার আট মাস বয়সী ভাতিজি ঘটনাস্থলেই নিহত হন। হামলায় গুরুতর জখম ভাবি রাবেয়া বেগম হাসপাতালে নেওয়ার পথে মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ইমন হঠাৎ উত্তেজিত হয়ে দা দিয়ে তার মা পেয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে। এরপর তার আট মাস বয়সী ভাতিজিকে আছড়ে মেরে ফেলে। এ সময় তাকে বাধা দিতে এগিয়ে এলে ভাবি রাবেয়া বেগমকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা এসে আহত রাবেয়াকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় এবং ঘাতক ইমনকে পাশের একটি ঘরে আটকে রাখে। বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকা-ের ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে। 

সম্পর্কিত খবর

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন

নারায়ণগঞ্জে গভীর রাতে পার্কিং করা বাসে আগুন

নারায়ণগঞ্জে গভীর রাতে পার্কিং করা বাসে আগুন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিষয়ে হাইকোর্টের রুল

পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিষয়ে হাইকোর্টের রুল

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনে উদ্বেগ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনে উদ্বেগ

বিএনপিকে চাপে রেখে বিরোধীদল ভবিষ্যতে ক্ষমতায় আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

বিএনপিকে চাপে রেখে বিরোধীদল ভবিষ্যতে ক্ষমতায় আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাস প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাস প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম