Logo
Logo
×

ক্রিকেট

আজ শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে নারীরা

asif

asif

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পিএম

আজ শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে নারীরা

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তাদের মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ নারী দল। মূল ম্যাচের আগে তাসমান পাড়ে নিজেদের প্রস্তুতি সেরেছে নিগার সুলতানা জ্যোতিরা। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আজ শুক্রবার সকাল ৯টা ৫০মিনিটে। তার আগে গতকাল বৃহস্পতিবার নিজেদের প্রস্তুতি নিয়ে কথা বললেন নারী ক্রিকেট দলের প্রধান কোচ ডেভিড হেম্প। বিসিবির প্রকাশিত এক ভিডিওতে হেম্প বলছিলেন, ‘আমরা দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়ায় প্রথমবার খেলছি, তাই প্রস্তুতি সত্যিই বেশ ভালো হয়েছে। আমরা ভাগ্যবান যে একটি অনুশীলন ম্যাচ পেয়েছিলাম, কিন্তু আমরা যেসব উইকেটে অনুশীলন করেছি সেগুলো চমৎকার ছিল।’ হেম্প অবশ্য জানালেন সেরা দলের বিপক্ষে খেলা মানসিকভাবেও বড় চ্যালেঞ্জ, ‘আমরা এই সত্যটা লুকিয়ে রাখতে পারি না যে আমরা বিশে^র সেরা নারী ক্রিকেট দলের বিপক্ষে খেলছি, যারা ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় সংস্করণেই এক নম্বর। তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মানসিকভাবে সেটিকে জয় করা।’ হেম্প আগেই জানালেন যেন পরে আক্ষেপ না থাকে, সেটিই তার মূল লক্ষ্য, ‘আমরা চাই না যে এক সপ্তাহ পর বাংলাদেশে ফিরে গিয়ে আমাদের আফসোস করতে হয় যে, ইস! আমরা যদি এভাবে খেলতাম বা ওভাবে খেলতাম।’
 

সম্পর্কিত খবর

ওয়েস্ট ইন্ডিজের সাথে দাপুটে জয় পেলো ভারত

ওয়েস্ট ইন্ডিজের সাথে দাপুটে জয় পেলো ভারত

বাংলাদেশের বিপক্ষেও গতির ঝড় তুলতে চান নরকিয়া

বাংলাদেশের বিপক্ষেও গতির ঝড় তুলতে চান নরকিয়া

আবারও বাবা হলেন সাইফউদ্দিন

আবারও বাবা হলেন সাইফউদ্দিন

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ভারত

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ভারত

সেমির লড়াইয়ে আজ মাঠে নামছে টাইগাররা

সেমির লড়াইয়ে আজ মাঠে নামছে টাইগাররা

বৃষ্টিতে পরিত্যক্ত হলো ম্যাচ, সেমির টিকেট পেলো টাইগাররা

বৃষ্টিতে পরিত্যক্ত হলো ম্যাচ, সেমির টিকেট পেলো টাইগাররা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম