Logo
Logo
×

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের সাথে দাপুটে জয় পেলো ভারত

asif

asif

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পিএম

ওয়েস্ট ইন্ডিজের সাথে দাপুটে জয় পেলো ভারত

অভিষিক্ত নামান ধীরের দুর্দান্ত বোলিংয়ের পর দলনেতা শ্রেয়াস আইয়ারের ঝোড়ো সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারাল ভারত। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৭১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৩২ বল ও ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। শুরুতে অবশ্য তাকে একটু চিন্তায় ফেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ইনিংসের দ্বিতীয় ওভারেই মায়াঙ্ক যাদবকে চার-ছক্কায় আক্রমণ করে ১৬ রান তুলে নেন হোপ। তবে পাওয়ারপ্লেতে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবীয়রা। অর্শদীপ সিংয়ের বলে ১১ বলে ১২ রান করে ফেরেন কামিল পুরান। এরপর শিমরন হেটমায়ার মাত্র ৫ রান করে রানআউট হন। রোভম্যান পাওয়েলও বেশিক্ষণ টিকতে পারেননি, তাকে ফিরিয়ে দেন অক্ষর প্যাটেল। ফলে পাওয়ারপ্লে শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ৪৪ রানে ৩ উইকেট। এরপর হাল ধরেন হোপ ও শেরফাইন রাদারফোর্ড। চতুর্থ উইকেটে দুজন মিলে ৬৩ রান যোগ করে দলকে বিপদ থেকে টেনে তোলেন। ৩৭ বলে ছয় চার ও দুই ছক্কায় ৫২ রান করেন হোপ। অভিষিক্ত নমান ধীরের বলে তার সেই প্রতিরোধ ভাঙে। হোপ ফেরার পর আবারও দ্রুত উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। মাঝের ওভারে নামান ধীর ও কুলদীপ যাদবের স্পিনে চাপে পড়ে ক্যারিবীয় ব্যাটিং। একপ্রান্তে অবশ্য ঝড় তোলেন রাদারফোর্ড। ৩৪ বলে ছয় চার ও তিন ছক্কায় ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। রাদারফোর্ডও মায়াঙ্ক যাদবের বলে ফিরলে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস দ্রুত শেষ হয়ে যায়। শেষ দিকে আকিল হোসেনের ৯ বলে ১৫ রানের ছোট ক্যামিওতে ১৭১ রানে পৌঁছায় তারা। ভারতের হয়ে অভিষিক্ত নমান ধীর ৩১ রানে তিনটি উইকেট নেন। কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল নেন দুটি করে উইকেট। ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতও শুরুতে স্বস্তিতে ছিল না। তবে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১০ বলে ২১ রান করে অভিষেক শর্মা ফেরেন। এরপর ১১ রান করে আউট হন সাঞ্জু স্যামসন। মাত্র ৩৫ রানে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত। সেখান থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেন শ্রেয়াস আইয়ার ও ইশান কিশান। তৃতীয় উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটি ওয়েস্ট ইন্ডিজের সব আশা শেষ করে দেয়। দুজন মিলে ৬৭ বলে ১৩৭ রান যোগ করেন। ইশান কিশান ছিলেন দুর্দান্ত, আর আইয়ার ছিলেন রীতিমতো বিধ্বংসী। একের পর এক চার-ছক্কায় ক্যারিবীয় বোলারদের ওপর চড়াও হন ভারতীয় অধিনায়ক। মাত্র ৪২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৪৩ বলে ১০ চার ও ছয় ছক্কায় ১০২ রানে অপরাজিত থাকেন আইয়ার। অন্য প্রান্তে ইশানও অপরাজিত থাকেন ২৭ বলে ৩৭ রান করে।
 

সম্পর্কিত খবর

বাংলাদেশের বিপক্ষেও গতির ঝড় তুলতে চান নরকিয়া

বাংলাদেশের বিপক্ষেও গতির ঝড় তুলতে চান নরকিয়া

আবারও বাবা হলেন সাইফউদ্দিন

আবারও বাবা হলেন সাইফউদ্দিন

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ভারত

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ভারত

সেমির লড়াইয়ে আজ মাঠে নামছে টাইগাররা

সেমির লড়াইয়ে আজ মাঠে নামছে টাইগাররা

বৃষ্টিতে পরিত্যক্ত হলো ম্যাচ, সেমির টিকেট পেলো টাইগাররা

বৃষ্টিতে পরিত্যক্ত হলো ম্যাচ, সেমির টিকেট পেলো টাইগাররা

আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম