Logo
Logo
×

ক্রিকেট

আবারও বাবা হলেন সাইফউদ্দিন

asif

asif

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পিএম

আবারও বাবা হলেন সাইফউদ্দিন

আবারও কন্যাসন্তানের বাবা হলেন বাংলাদেশ দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন। গত শনিবার রাত সাড়ে ৯টায় দ্বিতীয় কন্যাসন্তানের মুখ দেখার সুখবরটি নিজেই জানিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। গতকাল রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাইফউদ্দিন লেখেন, ‘আলহামদুলিল্লাহ দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলাম গতকাল রাত সাড়ে নয়টায়। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। নিশ্চয়ই উনি আমার উপর খুশি আছেন, এজন্য আবারও কন্যা সন্তান দিয়েছেন।’ সাইফউদ্দিনের পারিবারিক জীবনে এটি দ্বিতীয়বারের মতো নতুন অতিথির আগমন। এর আগে প্রথমবারও কন্যাসন্তানের বাবা হয়েছিলেন তিনি। দ্বিতীয়বারও কন্যাসন্তান হওয়ায় উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই ক্রিকেটার। ২০২১ সালের মে মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন সাইফউদ্দিন। দীর্ঘদিনের পরিচিত সাদিয়া আফরিনকে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকেই ক্রিকেটের ব্যস্ততার পাশাপাশি পারিবারিক জীবনও সামলাচ্ছেন এই অলরাউন্ডার। সম্প্রতি চোটের কারণে এশিয়ান গেমসের দল থেকে শেষ মুহূর্তে ছিটকে যান। দলও এশিয়ান গেমসে ভালো করতে পারেনি। তবে এমন সময়ে স্বস্তির বার্তা নিয়েই যেন এসেছে তার দ্বিতীয় সন্তান। সাইফউদ্দিনের এই সুখবরের দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন সতীর্থ, ভক্ত ও শুভাকাক্সক্ষীরা। নতুন অতিথিকে ঘিরে তার পরিবারে বইছে আনন্দের হাওয়া।
 

সম্পর্কিত খবর

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ভারত

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ভারত

সেমির লড়াইয়ে আজ মাঠে নামছে টাইগাররা

সেমির লড়াইয়ে আজ মাঠে নামছে টাইগাররা

বৃষ্টিতে পরিত্যক্ত হলো ম্যাচ, সেমির টিকেট পেলো টাইগাররা

বৃষ্টিতে পরিত্যক্ত হলো ম্যাচ, সেমির টিকেট পেলো টাইগাররা

আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

হাসান-খালেদের হাত ধরে প্রথম বিভাগে ফিরল কেন্ট

হাসান-খালেদের হাত ধরে প্রথম বিভাগে ফিরল কেন্ট

১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট

১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম