Logo
Logo
×

সারাদেশ

সৈয়দপুরে বাসা দখলের চেষ্টা, মালিককে মারপিটের অভিযোগ

asif

asif

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পিএম

সৈয়দপুরে বাসা দখলের চেষ্টা, মালিককে মারপিটের অভিযোগ

নীলফামারী প্রতিনিধি - নীলফামারীর সৈয়দপুরে এক নারীর বাসা দখলের চেষ্টা করা হয়েছে। দখল করতে না পেরে ভাঙচুর ও মারধর করা হয়েছে বাসার মালিককে। পরে স্বর্ণালংকার, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত বাসার মালিক সাবিনা ইয়াসমিন সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী সাবিনা ইয়াসমিনের অভিযোগ, গত সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টা থেকে রাত ২টার মধ্যে কয়া গোলাহাট নতুন ক্যাম্প এলাকার তার বাসায় প্রতিবেশী কয়েকজন যুবক জোরপূর্বক প্রবেশ করেন। এ সময় তারা ঘরের আসবাবপত্র ও বিভিন্ন জিনিসপত্র তছনছ করেন। সাবিনা ইয়াসমিন জানান, তাদের এমন কর্মকা-ে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। একপর্যায়ে তার কানের সোনার দুল, দুটি আংটি, গলার চেইন ও মাথার টিকলি নিয়ে যান বলে অভিযোগ করেন। এসব স্বর্ণালংকারের মোট ওজন প্রায় দেড় ভরি এবং বর্তমান বাজারমূল্য আনুমানিক সাড়ে তিন লাখ টাকা বলে দাবি করেন তিনি। একই সঙ্গে ঘরে থাকা নগদ দেড় লাখ টাকাও নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়। ভুক্তভোগী আরও জানান, তার বাবা জাহাঙ্গীর আলম, ছোট বোন রেশমা (২২) ও পরিবারের অন্য সদস্যরা ওই বাসায় বসবাস করেন। তার ছোট বোন মানসিকভাবে অসুস্থ। সম্প্রতি কয়েকজন যুবক তাদের বাসাটি দখল করে বিক্রি করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি। সাবিনা ইয়াসমিন বলেন, হামলার ঘটনায় তিনি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
 
সম্পর্কিত খবর

বিদেশে চাকরির কথা বলে প্রতারণা: ১২ জনের কারাদ--জরিমানা

বিদেশে চাকরির কথা বলে প্রতারণা: ১২ জনের কারাদ--জরিমানা

ছুটি ছাড়াই টানা তিন দিন অফিসে অনুপস্থিতি ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা

ছুটি ছাড়াই টানা তিন দিন অফিসে অনুপস্থিতি ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা

ডাকঘর থাকলেও নেই নিরাপদ কোনো ভবন

ডাকঘর থাকলেও নেই নিরাপদ কোনো ভবন

সৈয়দপুরে নাগরিক দুর্ভোগ লাঘবে বিভিন্ন সড়ক উন্নয়ন কার্যক্রম অব্যাহত

সৈয়দপুরে নাগরিক দুর্ভোগ লাঘবে বিভিন্ন সড়ক উন্নয়ন কার্যক্রম অব্যাহত

চাঁদপুরে রাতের আঁধারে কেয়ারটেকারের ওপর বর্বরোচিত হামলা

চাঁদপুরে রাতের আঁধারে কেয়ারটেকারের ওপর বর্বরোচিত হামলা

শেরপুরে প্লাস্টিকের দাপটেও টিকে আছে বাঁশ শিল্প

শেরপুরে প্লাস্টিকের দাপটেও টিকে আছে বাঁশ শিল্প

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম