Logo
Logo
×

সারাদেশ

ফুলবাড়ীতে শত বছরের পুরোনো রাস্তা দখল, জনদুর্ভোগ

asif

asif

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১০:০৪ পিএম

ফুলবাড়ীতে শত বছরের পুরোনো রাস্তা দখল, জনদুর্ভোগ

কুড়িগ্রাম প্রতিনিধি - কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের চন্দ্রখানা সাউদপাড়া এলাকার শত বছরের একটি পুরোনো রাস্তা কেটে পুকুরের অংশ বানানো ও চ্যাকার দিয়ে ঘিরে বসতবাড়ির অংশ করে দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় আব্দুর রহমান সাউদ রাস্তাটির কিছু অংশ পুকুরে কেটে নেওয়ায় ও রমজান আলী খাঁ রাস্তাটির কিছু অংশ চ্যাকার দিয়ে ঘিরে দখলে নেওয়ায় রাস্তাটি সংকুচিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় এই রাস্তা দিয়ে চলাচলকারী এলাকাবাসী রাস্তাটি দখলমুক্ত করার জোর দাবি করেছেন। জানা গেছে, পুরোনো এই রাস্তা দিয়ে আগে গরু-মহিষের গাড়ি চলাচল করলেও এখন রাস্তাটি দখলে চলে যাওয়ায় সংকুচিত হয়ে একটি অটোরিকশা, ভ্যান কিংবা মৃত মানুষের খাটলি নিয়ে যাওয়া দুষ্কর হয়েছে। ফলে এই রাস্তায় চলাচলকারী শত শত মানুষ পড়েছেন বিপাকে। এলাকাবাসী রাস্তাটি দখলমুক্ত ও সংস্কারের দাবি করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদন করেছেন। এই আবেদনের আলোকে উপজেলা ভূমি অফিস থেকে একটি তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শন করলেও এর সঠিক সমাধানের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি। স্থানীয় বাসিন্দা এরশাদ আলী জানান, আমাদের গ্রামের শত বছরের এই রাস্তা দিয়ে বাপ-দাদারা চলাচল করেছিল। এই রাস্তা দিয়ে গরু-মহিষের গাড়ি যাতায়াত করত। এখন রাস্তাটি দখলে নেওয়ার কারণে আমাদের চলাচলে বিঘœ ঘটছে। তিনি আরও জানান, সংকুচিত সড়কটি দিয়ে মৃত মানুষের দাফনের জন্য খাটলি নিয়ে যাওয়া যাচ্ছে না। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সময়ে রাস্তাটি দখলমুক্ত ও সংস্কার করার দাবি করছি। স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান কাজল জানান, সেই বাপ-দাদা আমলের পুরোনো এই রাস্তাটি দখলে সংকুচিত হওয়ায় আমাদের চলাচলে বিঘœ ঘটছে। রাস্তাটিকে দখলমুক্ত করে সংস্কার কাজ শুরু করা হলে প্রয়োজনে আমি রাস্তাটি প্রশস্ত করার কাজের জন্য দুই শতাংশ জমি দান করব। এ প্রসঙ্গে অভিযুক্তদের মধ্যে রমজান আলী খাঁ জানান, রাস্তাটি আমার মালিকানা জমির মধ্যে থাকায় আমি চ্যাকার দিয়েছি। আমাকে নির্যাতন করায় আমি এমনটি করেছি। এ ব্যাপারে ফুলবাড়ী ইউএনও দিলারা আকতার জানান, এলাকাবাসীর আবেদনের ভিত্তিতে ইউনিয়ন তহসিলদারকে মালিকানা যাচাইয়ে বলা হয়েছে। তার কাছ থেকে বিস্তারিত শুনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

সম্পর্কিত খবর

দুর্গা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনে বাধা দেওয়ার অভিযোগ

দুর্গা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনে বাধা দেওয়ার অভিযোগ

বাজিতপুরে সমাজসেবা, মানবতার ফেরিওয়ালার গল্প

বাজিতপুরে সমাজসেবা, মানবতার ফেরিওয়ালার গল্প

পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

শেরপুরে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪৬৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়

শেরপুরে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪৬৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়

শেরপুর গারো পাহাড়ে দেবীর আবির্ভাব

শেরপুর গারো পাহাড়ে দেবীর আবির্ভাব

সৈয়দপুরে বাসা দখলের চেষ্টা, মালিককে মারপিটের অভিযোগ

সৈয়দপুরে বাসা দখলের চেষ্টা, মালিককে মারপিটের অভিযোগ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম