Logo
Logo
×

সারাদেশ

চাঁদপুরে মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়াবিরোধী অভিযান, আটক ১৯

asif

asif

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৩ পিএম

চাঁদপুরে মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়াবিরোধী অভিযান, আটক ১৯

চাঁদপুর প্রতিনিধি-: চাঁদপুর সদর থানা এলাকায় মাদক, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকা- প্রতিরোধে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত পরিচালিত এই অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়েছে। মিডিয়া সেল, চাঁদপুর সদর সার্কেল থেকে এ তথ্য জানানো হয়। চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদের সার্বিক তত্ত্বাবধানে থানার একাধিক দল সদর এলাকার বিভিন্ন স্থানে একযোগে এই অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, রাতে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করার সময় ওই ১৯ জনকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা রাতে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরির কোনো গ্রহণযোগ্য কারণ দেখাতে পারেনি। আটককৃতদের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে পূর্বের কোনো অপরাধের রেকর্ড না থাকায় প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে অপরাধের মাত্রা অনুযায়ী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া আটক ১ জন আসামি ২ বছরের সাজা পরোয়ানাভুক্ত, যার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলা রুজুর প্রক্রিয়া চলছে। চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, তরুণ ও কিশোরদের মাদক, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাংয়ের মতো অপরাধ থেকে দূরে রাখতে এ অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে পুলিশের এ ধরনের অপরাধবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

সেনবাগে স্কুলের অফিস কক্ষের তালা ভেঙে মালামাল লুট

সেনবাগে স্কুলের অফিস কক্ষের তালা ভেঙে মালামাল লুট

৬ ফুট খাড়া বাঁশের চাটাই বেয়ে স্কুলে যায় শিক্ষার্থীরা, ভোগান্তি

৬ ফুট খাড়া বাঁশের চাটাই বেয়ে স্কুলে যায় শিক্ষার্থীরা, ভোগান্তি

সিজারের টাকা ছিল না, অসহায় জহুরার পাশে দাঁড়াল কয়রা হাসপাতাল

সিজারের টাকা ছিল না, অসহায় জহুরার পাশে দাঁড়াল কয়রা হাসপাতাল

কয়রায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

আগুনে নিঃস্ব দিনমজুর হেলালের পরিবার, সহায়তার আকুতি

আগুনে নিঃস্ব দিনমজুর হেলালের পরিবার, সহায়তার আকুতি

তালপাতা আর দোয়াত-কালির সেই শিক্ষকের বাড়িতে ইউএনও

তালপাতা আর দোয়াত-কালির সেই শিক্ষকের বাড়িতে ইউএনও

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম