Logo
Logo
×

সারাদেশ

চিরিরবন্দরে ভাই ও ভাতিজার আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আটক ১

asif

asif

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৯:০২ পিএম

চিরিরবন্দরে ভাই ও ভাতিজার আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আটক ১

দিনাজপুর প্রতিনিধি - চিরিরবন্দরে মাছ ধরাকে কেন্দ্র করে বড় ভাই ও ভাতিজার আঘাতে ছোট ভাই রদশা দাসকে (৪৫) গুরুতর আহত অবস্থায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় মৃত্যুবরণ করেছে। এ ঘটনাটি উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের পশ্চিম সাঁইতাড়া গ্রামের জালিয়া (দাস) পাড়ায় গত বুধবার দিবাগত রাত আনুমানিক ১১ টায় ঘটেছে। এলাকাবাসি সুত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা রামবাবু সাধুর বড় ছেলে ভূষন দাসের পরিবার ও ছোট ছেলে রদশা দাসের পরিবারের মধ্যে প্রায়ই বিভিন্ন ছোটখাট বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকত। বাবার মুক্তিযোদ্ধার ভাতার টাকা ভাগবাটোয়ারা নিয়ে দুই পরিবারের মধ্যে চরম দ্বন্দ্ব বিরাজ করছিল। ছোট ভাই রদশা রায়ের পুকুরের মাছ পাশর্^বর্তি বড় ভাইয়ের জমিতে গেলে ট্রাক্টর দিয়ে হাল চাষ করার সময় মাছগুলি মরে গেলে বড় ভাইয়ের স্ত্রী সাবিত্রী দাস মাছগুলি কুড়িয়ে বাড়িতে নিয়ে আসলে গত বুধবার সকালে ছোট ভাইয়ের স্ত্রী বকাবকি করে। এরই জের ধরে বড় ভাই ভূষন দাস ও তার ছেলে অনিমেশ দাস গত বুধবার দিবাগত রাত আনুমানিক ১১ টায় বাজার থেকে ফেরার সময় ছোট ভাইয়ের পথরোধ করে বকাবকির কৈফিয়ত চেয়ে ব্যাপক মারপিট করে। এতে গুরুতর আহত হলে পথচারীরা ও বড় ভাই এবং ভাতিজা গুরুতর আহত অবস্থায় রদশা দাসকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করলে সেখানেই চিকিৎিসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় মৃত্যুবরণ করে। থানার অফিসার ইনচার্জ মো: মাহমুদুন নবী বলেন, মরদেহের সুরতহাল করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উক্ত ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে থানায় একটি মামলা রুজু করে বিবাদি সাবিত্রী দাসকে আটক করা হয়েছে। ভূষন দাস ও ছেলে অনিমেশ দাস পলাতক রয়েছে। তাদেরকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

কলম একবার বন্ধ হলে দেশের রাজস্ব আয় অর্ধেক হয়ে যাবে

কলম একবার বন্ধ হলে দেশের রাজস্ব আয় অর্ধেক হয়ে যাবে

আধুনিকায়নের নামে পেশাচ্যুত না করার দাবিতে বিক্ষোভ

আধুনিকায়নের নামে পেশাচ্যুত না করার দাবিতে বিক্ষোভ

মতলবে ৪ কিমি সড়কের বেহাল অবস্থা, মানুষের চরম ভোগান্তি

মতলবে ৪ কিমি সড়কের বেহাল অবস্থা, মানুষের চরম ভোগান্তি

সুন্দরবন পর্যবেক্ষণে গিয়ে  সাংবাদিকদের প্লাস্টিক বর্জ্য ও পলিথিন অপসারণ

সুন্দরবন পর্যবেক্ষণে গিয়ে সাংবাদিকদের প্লাস্টিক বর্জ্য ও পলিথিন অপসারণ

রাবারের কষে বদলে যেতে পারে পাহাড়ি জনপদের অর্থনীতি

রাবারের কষে বদলে যেতে পারে পাহাড়ি জনপদের অর্থনীতি

তারাগঞ্জে ৭৫টির মধ্যে ৩৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

তারাগঞ্জে ৭৫টির মধ্যে ৩৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম