Logo
Logo
×

সারাদেশ

চাটমোহরে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে গ্রামের মানুষ

asif

asif

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম

চাটমোহরে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে গ্রামের মানুষ

পাবনা প্রতিনিধি-: ‘তারুণ্য যদি সজাগ হয়, মাদক সেবন আর নয়’-এই শ্লোগানে পাবনার চাটমোহরে ৬টি গ্রামবাসীর যৌথ উদ্যোগে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকার মাদক ব্যবসায়ী ওমর আলীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে তারা। গত রোববার বিকেল ৫টায় উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণপুর, আড়িংগাইল, মল্লিকবাইন তিন মাথা মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে এলাকার মাদক স¤্রাট ওমর গংদের হুমকির প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়। আজির উদ্দিন প্রামানিকের সভাপতিত্বে ও ফয়সাল কবিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, পাশর্^ডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক, ৬টি গ্রামের সম্মিলিত কবরস্থান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক মোক্তার হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, মাদ্রাসার মুহতামিম হাসিবুল ইসলাম শান্ত, সদস্য মোহাম্মদ আলী ফারুকী, পাশর্^ডাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মনজিল হোসেন, সাংবাদিক শাহীন রহমান, রাসেল, মাসুম রানা, কাওসার, মানসুক আলম প্রমুখ। বক্তারা বলেন, চাটমোহরের মধ্যে সবচেয়ে বড় মাদক ডিলার ও ব্যবসায়ী ওমর আলী। তার বাড়ি থেকে ইয়াবা, গাঁজা বিক্রি হয়ে আসছে দীর্ঘ বছর ধরে। তার কারণে এলাকায় মাদকসেবী বেড়েই চলেছে। কিন্তু প্রশাসন তার কিছুই করতে পারছে না। সে পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী। এলাকার শিশু, কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ মাদকে আসক্ত হচ্ছে। সমাজে চুরিসহ বিশৃঙ্খলা বেড়ে গেছে। মাদক ব্যবসায়ী ওমরকে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে, না হলে তাকে এলাকা ছাড়া করা হবে। নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক স¤্রাট ওমর নিজে মাদক ব্যবসা করে কিভাবে এলাকাবাসীকে হুমকি দেয়। নিজেদের সন্তানদের দিকে সচেতন হওয়ার পাশাপাশি প্রতি ওয়ার্ডে, গ্রামে মাদকবিরোধী কমিটি গঠন করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। এর আগে মহেলা, মল্লিকপুর, কৃষ্ণপুর, আড়িংগাইল, মল্লিকবাইন, বারোকনা গ্রামের পাঁচ শতাধিক মানুষ মল্লিকবাইন দাখিল মাদ্রাসার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সম্পর্কিত খবর

শেরপুরে প্রকাশ্যেই চলছে মাদকের লেনদেন

শেরপুরে প্রকাশ্যেই চলছে মাদকের লেনদেন

কিশোরগঞ্জে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ শুরু

কিশোরগঞ্জে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ শুরু

সুজানগরে ১ কেজি বেগুনের দামে ২ কেজি চাল

সুজানগরে ১ কেজি বেগুনের দামে ২ কেজি চাল

টাঙ্গাইলে ভিক্ষুকদের পুনর্বাসন কর্মসংস্থানের ব্যবস্থা

টাঙ্গাইলে ভিক্ষুকদের পুনর্বাসন কর্মসংস্থানের ব্যবস্থা

বগুড়ায় বাম্পার ফলন ও ভালো দামের আশায় সবজিচাষিরা

বগুড়ায় বাম্পার ফলন ও ভালো দামের আশায় সবজিচাষিরা

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে জরিমানা

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে জরিমানা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম