Logo
Logo
×

সারাদেশ

সুজানগরে ১ কেজি বেগুনের দামে ২ কেজি চাল

asif

asif

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম

সুজানগরে ১ কেজি বেগুনের দামে ২ কেজি চাল

সুজানগর প্রতিনিধি-: পাবনার সুজানগরের হাট-বাজারে বেগুনের দাম হঠাৎ করে অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। উপজেলার প্রতিটি হাট-বাজারে প্রতি কেজি বেগুন ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ উপজেলার হাট-বাজারে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা দরে। এ হিসাবে ১ কেজি বেগুনের দামে ২ কেজি মোটা চাল পাওয়া যাচ্ছে। সুজানগর পৌর বাজারের চাল ব্যবসায়ী আবুল হোসেন বলেন, বর্তমানে হাট-বাজারে চালের বাজার বেশ চড়া। কিন্তু তার পরও হাট-বাজারে চালের চেয়ে বেগুনের দাম আরও চড়া। বর্তমান বাজার মূল্যে ২ কেজি চালের দামে ১ কেজি বেগুন পাওয়া যাচ্ছে। উপজেলার মানিকহাট গ্রামের ভ্যান চালক আব্দুল বাতেন বলেন, বর্তমানে চালের বাজার চড়া হলেও নি¤œ আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। কিন্তু প্রতি কেজি বেগুনের দাম ৮০ থেকে ৯০ টাকা হওয়ায় নি¤œ আয়ের মানুষের পক্ষে কেনা অসম্ভব হয়ে পড়েছে। এমনকি বেগুনের বর্তমান বাজারে সচ্ছল পরিবারের লোকজনও কিনতে হিমশিম খাচ্ছেন বলে ভুক্তভোগী ক্রেতারা জানান। সুজানগর পৌর বাজারের সবজি ব্যবসায়ী লিটন হোসেন বলেন, গত ৮-১০ দিন আগেও প্রতি কেজি বেগুন ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানি কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। আমদানি বাড়লে দাম কমে যাবে।

সম্পর্কিত খবর

শেরপুরে প্রকাশ্যেই চলছে মাদকের লেনদেন

শেরপুরে প্রকাশ্যেই চলছে মাদকের লেনদেন

চাটমোহরে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে গ্রামের মানুষ

চাটমোহরে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে গ্রামের মানুষ

কিশোরগঞ্জে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ শুরু

কিশোরগঞ্জে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ শুরু

টাঙ্গাইলে ভিক্ষুকদের পুনর্বাসন কর্মসংস্থানের ব্যবস্থা

টাঙ্গাইলে ভিক্ষুকদের পুনর্বাসন কর্মসংস্থানের ব্যবস্থা

বগুড়ায় বাম্পার ফলন ও ভালো দামের আশায় সবজিচাষিরা

বগুড়ায় বাম্পার ফলন ও ভালো দামের আশায় সবজিচাষিরা

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে জরিমানা

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে জরিমানা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম