Logo
Logo
×

সারাদেশ

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে জরিমানা

asif

asif

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি-: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর এলাকায় যমুনা নদী থেকে অবৈধ ও অননুমোদিতভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাতে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এ দ-াদেশ দেওয়া হয়। দ-প্রাপ্তদের মধ্যে শরীফ, সেলিম, শামীম ও লিমনকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। এ ছাড়া বাল্কহেডে ড্রেজার স্থাপন করে অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে বালু ব্যবসা শুরুর উদ্যোগ নেওয়ার দায়ে মঞ্জুর নামের অপর এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান বলেন, যমুনা নদী থেকে বাল্কহেডে ড্রেজার স্থাপন করে অবৈধ ও অননুমোদিতভাবে বালু উত্তোলনের দায়ে তাদের এ দ-াদেশ দেওয়া হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে ভূঞাপুর থানার উপপরিদর্শক মো. রুবেল মিয়াসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল। তিনি এ ঘটনায় প্রসিকিউশন দাখিল করেন।
 

সম্পর্কিত খবর

শেরপুরে প্রকাশ্যেই চলছে মাদকের লেনদেন

শেরপুরে প্রকাশ্যেই চলছে মাদকের লেনদেন

চাটমোহরে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে গ্রামের মানুষ

চাটমোহরে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে গ্রামের মানুষ

কিশোরগঞ্জে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ শুরু

কিশোরগঞ্জে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ শুরু

সুজানগরে ১ কেজি বেগুনের দামে ২ কেজি চাল

সুজানগরে ১ কেজি বেগুনের দামে ২ কেজি চাল

টাঙ্গাইলে ভিক্ষুকদের পুনর্বাসন কর্মসংস্থানের ব্যবস্থা

টাঙ্গাইলে ভিক্ষুকদের পুনর্বাসন কর্মসংস্থানের ব্যবস্থা

বগুড়ায় বাম্পার ফলন ও ভালো দামের আশায় সবজিচাষিরা

বগুড়ায় বাম্পার ফলন ও ভালো দামের আশায় সবজিচাষিরা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম