Logo
Logo
×

সারাদেশ

রাজিবপুরে হেরোইনসহ দুই যুবক আটক

asif

asif

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম

রাজিবপুরে হেরোইনসহ দুই যুবক আটক

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুরে হেরোইন সেবনের সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান তাদের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদ- ও ৫০০ টাকা করে অর্থদ- দিয়েছেন। দ-প্রাপ্তরা হলো রাজিবপুর উপজেলার কাচারিপাড়া গ্রামের শফিউর রহমান শফির ছেলে মো. তপু মিয়া (২০) এবং একই এলাকার লাল মিয়া লালুর ছেলে ফরহাদ হোসেন দিপু (২১)। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত ৭টার দিকে রাজিবপুর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে রাজিবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের বারান্দা থেকে হেরোইন সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদ- ও ৫০০ টাকা করে অর্থদ- দেওয়া হয়েছে। গতকাল সোমবার ভোরে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, রাজিবপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

শেরপুরে প্রকাশ্যেই চলছে মাদকের লেনদেন

শেরপুরে প্রকাশ্যেই চলছে মাদকের লেনদেন

চাটমোহরে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে গ্রামের মানুষ

চাটমোহরে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে গ্রামের মানুষ

কিশোরগঞ্জে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ শুরু

কিশোরগঞ্জে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ শুরু

সুজানগরে ১ কেজি বেগুনের দামে ২ কেজি চাল

সুজানগরে ১ কেজি বেগুনের দামে ২ কেজি চাল

টাঙ্গাইলে ভিক্ষুকদের পুনর্বাসন কর্মসংস্থানের ব্যবস্থা

টাঙ্গাইলে ভিক্ষুকদের পুনর্বাসন কর্মসংস্থানের ব্যবস্থা

বগুড়ায় বাম্পার ফলন ও ভালো দামের আশায় সবজিচাষিরা

বগুড়ায় বাম্পার ফলন ও ভালো দামের আশায় সবজিচাষিরা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম