Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

স্টোরেজ ফুল? এখনই বদলে ফেলুন হোয়াটসঅ্যাপের এই সেটিংসটি

asif

asif

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১০:৩৫ পিএম

স্টোরেজ ফুল? এখনই বদলে ফেলুন হোয়াটসঅ্যাপের এই সেটিংসটি

ফারজানা ফায়িযাহ শিমু-: প্রতিদিন ব্যক্তিগত ও অফিসের কাজের পাশাপাশি বিভিন্ন গ্রুপে অসংখ্য ছবি, ভিডিও, ডকুমেন্ট ও স্টিকার আদান-প্রদান হয় হোয়াটসঅ্যাপে। কিন্তু অনেকেই খেয়াল করেন না, এসব ফাইলের বেশির ভাগই স্বয়ংক্রিয়ভাবে ফোনে ডাউনলোড হয়ে গ্যালারিতে জমা হতে থাকে। এর ফলে একদিকে যেমন স্টোরেজ দ্রুত পূর্ণ হয়ে যায়, অন্যদিকে ব্যক্তিগত গোপনীয়তাও ঝুঁকির মুখে পড়তে পারে। তবে কয়েকটি সহজ সেটিংস পরিবর্তন করলেই এই সমস্যার সমাধান সম্ভব। চাইলে সব ধরনের মিডিয়ার স্বয়ংক্রিয় ডাউনলোড বন্ধ করতে পারবেন, আবার নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গ্রুপের ছবিও গ্যালারিতে না দেখানোর ব্যবস্থা করা যাবে।

অটো মিডিয়া ডাউনলোড কেন সমস্যা তৈরি করে?
হোয়াটসঅ্যাপের ডিফল্ট সেটিংসে ছবি, ভিডিও, অডিও ও ডকুমেন্ট অনেক ক্ষেত্রেই স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়। আপনি যদি একাধিক গ্রুপে যুক্ত থাকেন, তাহলে অপ্রয়োজনীয় ফাইল অল্প সময়েই ফোনের অনেকটা স্টোরেজ দখল করে নিতে পারে। পাশাপাশি ব্যক্তিগত ছবি গ্যালারিতে চলে আসায় অন্য কেউ ফোন ব্যবহার করলে সেগুলো সহজেই দেখতে পারে।

যেভাবে বন্ধ করবেন অটো মিডিয়া ডাউনলোড
-    অটো ডাউনলোড বন্ধ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-
-    হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলুন।
-    উপরের ডান পাশে থাকা তিন ডট মেনুতে ট্যাপ করুন।
-    সেটিংসে প্রবেশ করুন।
-    এরপর স্টোরেজ অ্যান্ড ডাটা অপশনে যান।
-    মিডিয়া অটো-ডাউনলোড বিভাগে প্রবেশ করুন।
-    মোবাইল ডাটা, ওয়াই-ফাই এবং রোয়ামিনং- প্রতিটি অপশনে গিয়ে ছবি, ভিডিও, অডিও ও ডকুমেন্টের স্বয়ংক্রিয় ডাউনলোড বন্ধ করে দিন।

এতে নতুন কোনো মিডিয়া ফাইল আর নিজে থেকে ফোনে ডাউনলোড হবে না। প্রয়োজন হলে পরে আপনি নিজেই সেটিতে ট্যাপ করে ডাউনলোড করতে পারবেন।

নির্দিষ্ট চ্যাটের ছবি গ্যালারিতে দেখাবেন না যেভাবে
সব চ্যাটের জন্য নয়, শুধু নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপের মিডিয়া গ্যালারিতে লুকিয়ে রাখতে চাইলে সেটিও সম্ভব। পদ্ধতিটি হলো-
-    যে ব্যক্তি বা গ্রুপের মিডিয়া লুকাতে চান, সেই চ্যাট খুলুন।
-    উপরে থাকা নামের ওপর ট্যাপ করুন।
-    মিডিয়া ভিসিবিলিটি অপশনে যান।
-  সেটি অব করে দিন।

এরপর ওই চ্যাট থেকে আসা নতুন ছবি বা ভিডিও ফোনের গ্যালারিতে আর দেখা যাবে না। তবে একাধিক চ্যাটের জন্য এই সুবিধা ব্যবহার করতে চাইলে প্রতিটি চ্যাটে আলাদাভাবে একই সেটিংস পরিবর্তন করতে হবে।

এই সেটিংস চালু করলে কী সুবিধা পাবেন?
-   ফোনের স্টোরেজ অপ্রয়োজনীয় ফাইলে দ্রুত ভরে যাবে না।
-   গ্যালারি থাকবে পরিচ্ছন্ন ও সাজানো।
-    প্রয়োজনীয় মিডিয়া নিজে নির্বাচন করে ডাউনলোড করা যাবে।
-   ব্যক্তিগত ছবি ও ভিডিও গ্যালারিতে অযথা জমা হবে না, ফলে গোপনীয়তাও বাড়বে।

 

সম্পর্কিত খবর

আগামী এক দশকেই মানবজাতির জন্য চরম বিপজ্জনক হয়ে উঠতে পারে এআই

আগামী এক দশকেই মানবজাতির জন্য চরম বিপজ্জনক হয়ে উঠতে পারে এআই

ফোন চুরি হলে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

ফোন চুরি হলে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

মহাকাশের বৈচিত্র্যময় সৌন্দর্য তুলে ধরলো নাসার নতুন গ্যালারি

মহাকাশের বৈচিত্র্যময় সৌন্দর্য তুলে ধরলো নাসার নতুন গ্যালারি

এখন পাসওয়ার্ড ছাড়াই সুরক্ষিত রাখতে পারবেন আপনার একাউন্ট

এখন পাসওয়ার্ড ছাড়াই সুরক্ষিত রাখতে পারবেন আপনার একাউন্ট

যে ৭ কারণে নিষিদ্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

যে ৭ কারণে নিষিদ্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

বৃষ্টিতে ওয়াই-ফাই স্লো হলে যা করবেন

বৃষ্টিতে ওয়াই-ফাই স্লো হলে যা করবেন

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম