Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

বছর শেষেই বাজারে আসছে সাইবারক্যাব

asif

asif

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পিএম

বছর শেষেই বাজারে আসছে সাইবারক্যাব

বছর শেষ হওয়ার আগেই গ্রাহকদের কাছে স্বচালিত সাইবারক্যাব বিক্রি শুরু করবে টেসলা। গত বুধবার প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। তবে গাড়িটি যুক্তরাষ্ট্রের যানবাহন নিরাপত্তা মানদ- পূরণ করে কি না, তা নিয়ে এখনো তদন্ত করছে দেশটির কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা। দুই আসনের সোনালি রঙের সাইবারক্যাবে স্টিয়ারিং হুইলসহ প্রচলিত নিয়ন্ত্রণব্যবস্থার অনেক কিছুই নেই। টেসলার প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট লার্স মোরাভি জানিয়েছেন, বর্তমানে তৈরি হওয়া গাড়িগুলো প্রতিষ্ঠানটির নিজস্ব রোবোট্যাক্সি বহরের জন্য বরাদ্দ। বহর বড় হওয়ার সঙ্গে সঙ্গে সীমিত পরিসরে গ্রাহকদের কাছে গাড়ি বিক্রি শুরু হবে। এরপর অভিজ্ঞতা ও পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে কার্যক্রম বাড়ানো হবে। এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের অস্টিনে আয়োজিত এক অনুষ্ঠানে সাইবারক্যাব বিক্রির পরিকল্পনা প্রকাশ করে টেসলা। তবে গাড়িটি কবে ও কীভাবে গ্রাহকদের কাছে পৌঁছাবে, তা স্পষ্ট ছিল না। টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোবোট্যাক্সি তৈরির পরিকল্পনার কথা বলে আসছেন। এত দিন ব্যক্তিমালিকানাধীন টেসলা গাড়িতে সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে স্বচালিত ট্যাক্সিসেবা চালুর ওপর জোর দেওয়া হয়েছিল। তবে সেই পরিকল্পনা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বর্তমানে টেসলার ‘ফুল সেলফ-ড্রাইভিং (সুপারভাইজড)’ ব্যবস্থা গাড়ি চালানোর অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারলেও চালককে সারাক্ষণ সতর্ক থাকতে হয় এবং প্রয়োজনে নিয়ন্ত্রণ নিতে হয়। মাস্ক জানিয়েছেন, চালক ছাড়াই গাড়ি চালাতে সক্ষম ব্যবস্থাটি আগামী বছরের দ্বিতীয়ার্ধে গ্রাহকদের জন্য চালু করার পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ব্যক্তিগত টেসলা গাড়ির মালিকদের আগেই অন্য গ্রাহকেরা সাইবারক্যাব কিনে রোবোট্যাক্সি সেবা চালু করতে পারবেন। তবে মাস্কের বক্তব্য অনুযায়ী, সাইবারক্যাব মূলত যাত্রী পরিবহনের জন্য তৈরি, ব্যক্তিগত ব্যবহারের গাড়ি হিসেবে নয়।
 

সম্পর্কিত খবর

আরও ১০ দেশে এআই মোডে বিজ্ঞাপন চালু করলো গুগল

আরও ১০ দেশে এআই মোডে বিজ্ঞাপন চালু করলো গুগল

ক্লাউড ও এআই ব্যবসায় আয়ের রেকর্ড গড়লো মাইক্রোসফট

ক্লাউড ও এআই ব্যবসায় আয়ের রেকর্ড গড়লো মাইক্রোসফট

নতুন ফিচার চালু করছে জেমিনি

নতুন ফিচার চালু করছে জেমিনি

এবার শূন্যে গাড়ি ভাসালেন ইলন মাস্ক

এবার শূন্যে গাড়ি ভাসালেন ইলন মাস্ক

এবার পেইড মডেলে যাচ্ছে জেমিনি

এবার পেইড মডেলে যাচ্ছে জেমিনি

ব্যবহারকারী ও নির্মাতাদের জন্য এআই নির্ভর নতুন সুবিধা আনছে ইউটিউব

ব্যবহারকারী ও নির্মাতাদের জন্য এআই নির্ভর নতুন সুবিধা আনছে ইউটিউব

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম