Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

আরও ১০ দেশে এআই মোডে বিজ্ঞাপন চালু করলো গুগল

asif

asif

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পিএম

আরও ১০ দেশে এআই মোডে বিজ্ঞাপন চালু করলো গুগল

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্চ সুবিধা ‘এআই মোডে’ আরও ১০টি দেশে বিজ্ঞাপন দেখানো শুরু হচ্ছে। নতুন এই উদ্যোগের ফলে অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, কেনিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও সিঙ্গাপুরের ব্যবহারকারীরা এআই মোডে স্পনসর করা বিজ্ঞাপন দেখতে পাবেন। গুগল জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে ব্রাজিল, মেক্সিকো ও যুক্তরাজ্যেও বিজ্ঞাপন চালু করা হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিজ্ঞাপনের পরিধি বাড়িয়ে মাল্টি-টার্ন সুবিধা চালু করা হচ্ছে। এর ফলে ব্যবহারকারীরা কোনো প্রশ্ন করার পর পরবর্তী অনুসন্ধান বা ফলোআপ প্রশ্নের উত্তরেও স্পনসর করা বিজ্ঞাপন দেখতে পারেন। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের তৃতীয় প্রান্তিকের আয়সংক্রান্ত আলোচনাতেও এআই মোডের আয় নিয়ে বিষয়টি উঠে আসে। বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, এআই মোড থেকে যে পরিমাণ আয় হচ্ছে, তা পরিচালনায় ব্যয়ের তুলনায় কম। তবে গুগলের দাবি, এআই মোডে বিজ্ঞাপন থেকে এখন পর্যন্ত আশাব্যঞ্জক ফল পাওয়া যাচ্ছে। নতুন বাজারগুলোতে বিজ্ঞাপন চালু হলে এ সুবিধা থেকে আয় বাড়তে পারে এবং একপর্যায়ে এটিকে লাভজনক করে তোলা সম্ভব হতে পারে।২০২৫ সালের মে মাসে যুক্তরাষ্ট্রজুড়ে এআই মোড চালু করে গুগল। এর কয়েক মাস পর, একই বছরের নভেম্বরে এ সুবিধায় স্পনসর করা বিজ্ঞাপন দেখানোর পরীক্ষা শুরু করে প্রতিষ্ঠানটি।

এআই মোড দিয়ে কী করা যায়?
গুগলের এআই মোড ব্যবহার করে সাধারণ সার্চের পাশাপাশি জটিল ও একাধিক অংশের প্রশ্নের উত্তর পাওয়া যায়। এটি বিভিন্ন ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ করে একটি সমন্বিত উত্তর দিতে পারে। ব্যবহারকারীরা কোনো বিষয়ে বিস্তারিত জানতে ধারাবাহিকভাবে অতিরিক্ত প্রশ্ন করতে পারেন।

এছাড়া পণ্য বা সেবা সম্পর্কে তুলনামূলক তথ্য, ভ্রমণ পরিকল্পনা, কেনাকাটার পরামর্শ, কোনো বিষয় ব্যাখ্যা এবং বিভিন্ন তথ্য খুঁজে বের করার কাজেও এটি সহায়তা করে। ছবি দিয়েও প্রশ্ন করা যায়। ফলে প্রচলিত সার্চের তুলনায় কথোপকথনের মাধ্যমে তথ্য খোঁজার অভিজ্ঞতা পাওয়া যায়।
 

সম্পর্কিত খবর

ক্লাউড ও এআই ব্যবসায় আয়ের রেকর্ড গড়লো মাইক্রোসফট

ক্লাউড ও এআই ব্যবসায় আয়ের রেকর্ড গড়লো মাইক্রোসফট

বছর শেষেই বাজারে আসছে সাইবারক্যাব

বছর শেষেই বাজারে আসছে সাইবারক্যাব

নতুন ফিচার চালু করছে জেমিনি

নতুন ফিচার চালু করছে জেমিনি

এবার শূন্যে গাড়ি ভাসালেন ইলন মাস্ক

এবার শূন্যে গাড়ি ভাসালেন ইলন মাস্ক

এবার পেইড মডেলে যাচ্ছে জেমিনি

এবার পেইড মডেলে যাচ্ছে জেমিনি

ব্যবহারকারী ও নির্মাতাদের জন্য এআই নির্ভর নতুন সুবিধা আনছে ইউটিউব

ব্যবহারকারী ও নির্মাতাদের জন্য এআই নির্ভর নতুন সুবিধা আনছে ইউটিউব

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম