বন্ধ হচ্ছে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে লাইক নেওয়ার সুযোগ
asif
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পিএম
ফেসবুক পেইজের লাইক বা অনুসারী বাড়াতে সরাসরি বিজ্ঞাপন দেওয়ার সুবিধা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত সপ্তাহ থেকে অনেক বিজ্ঞাপনদাতার অ্যাকাউন্টে ‘পেইজ লাইক’ লক্ষ্য দেখা গেলেও সেটি নির্বাচন করে বিজ্ঞাপন চালানো যাচ্ছে না। এর পরিবর্তে স্বয়ংক্রিয়ভাবে ‘গধীরসরুব হঁসনবৎ ড়ভ ঋধপবনড়ড়শ চধমব ারংরঃং’ লক্ষ্য নির্বাচন করা হচ্ছে। বিজ্ঞাপন তৈরির সময় সংশ্লিষ্ট অংশে জানানো হচ্ছে, ‘চধমব ষরশবং ঢ়বৎভড়ৎসধহপব মড়ধষ রং হড় ষড়হমবৎ ধাধরষধনষব’। নতুন ব্যবস্থায় বিজ্ঞাপন দেখে ব্যবহারকারীদের প্রথমে পেইজে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এরপর পেইজের বিষয়বস্তু পছন্দ হলে তারা নিজেরাই সেটি অনুসরণ বা লাইক করতে পারবেন। ইনস্টাগ্রামেও ব্যবহারকারীকে সরাসরি অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার ধরনের লক্ষ্য ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে। তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি যে পেইজ লাইক বাড়ানোর বিজ্ঞাপন স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে কি না। বিভিন্ন দেশের বিজ্ঞাপনদাতা ও ডিজিটাল বিপণনকর্মীদের অভিজ্ঞতাও এক নয়। কারও অ্যাকাউন্টে পুরোনো লক্ষ্যটি আর কাজ করছে না, আবার কারও ক্ষেত্রে সেটি এখনো সচল। ফলে পরিবর্তনটি সব অ্যাকাউন্টে একই সময়ে কার্যকর হয়েছে কি না, সেটিও নিশ্চিত হওয়া যাচ্ছে না। আগে বিজ্ঞাপন তৈরির সময় পেইজের লাইক বাড়ানোর জন্য নির্দিষ্ট লক্ষ্য বেছে নেওয়া যেত। এখন অনেক অ্যাকাউন্টে সেই সুবিধার পরিবর্তে পেইজে দর্শক আনার লক্ষ্য দেখানো হচ্ছে। এটি স্থায়ী পরিবর্তন, পরীক্ষামূলক ব্যবস্থা, নাকি ধাপে ধাপে নতুন পদ্ধতি চালুর অংশ-তা এখনো স্পষ্ট নয়। যদি এই পরিবর্তন স্থায়ী হয়, তাহলে পেইজের অনুসারী বাড়ানোর কৌশলেও পরিবর্তন আনতে হবে। শুধু বিজ্ঞাপনের মাধ্যমে লাইক পাওয়ার বদলে মানসম্মত বিষয়বস্তু প্রকাশ এবং ব্যবহারকারীদের আগ্রহ তৈরিতে বেশি গুরুত্ব দিতে হবে। কোনো পোস্টে ভালো সাড়া পাওয়া গেলে সেই পোস্টে প্রতিক্রিয়া জানানো ব্যবহারকারীদের পেইজ অনুসরণের আমন্ত্রণ পাঠানো যেতে পারে। পাশাপাশি সম্ভাব্য গ্রাহকের তথ্য সংগ্রহ, ওয়েবসাইটে দর্শক আনা কিংবা সরাসরি বিক্রয় বাড়ানোর মতো অন্যান্য লক্ষ্যেও বিজ্ঞাপন ব্যবহার করা সম্ভব।
