Logo
Logo
×

ফুটবল

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মেসি!

asif

asif

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পিএম

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মেসি!

ফুটবল মাঠে সম্ভাব্য সব অর্জনই প্রায় নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। বিশ^কাপ, কোপা আমেরিকাসহ ক্যারিয়ারে জিতেছেন বড় বড় সব শিরোপা। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার পর এবার তাকে ঘিরে শুরু হয়েছে একেবারে ভিন্ন এক আলোচনা-ভবিষ্যতে কি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে পারেন মেসি? গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি দাবির পর নতুন করে আলোচনায় আসে বিষয়টি। এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ করে মার্কিন ক্রীড়া সংবাদমাধ্যম ইয়াহু স্পোর্টস। সেখানে এক ভূরাজনৈতিক বিশ্লেষক ও নিজেকে ‘ফিউচারিস্ট’ হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তি দাবি করেছেন, আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে পারেন বিশ^কাপজয়ী অধিনায়ক মেসি। কানাডিয়ান একাডেমিক ও ফিউচারিস্ট হিসেবে পরিচিত ‘প্রফেসর জিয়াং’ নামের ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভাষ্যকার নিকোলাস কিন ডি বালিনথাজি, যিনি ‘¯িœকো’ নামে পরিচিত, তার সঙ্গে এক সাক্ষাৎকারে এই দাবি করেন। জিয়াংয়ের ভাষ্য, অদূর ভবিষ্যতে পেশাদার রাজনীতিতে প্রবেশ করতে পারেন মেসি। এরপর ধীরে ধীরে দেশটির সর্বোচ্চ রাজনৈতিক পদ-প্রেসিডেন্টের দায়িত্বেও আসতে পারেন আর্জেন্টাইন কিংবদন্তি। নিজের বিশ্লেষণে জিয়াং দাবি করেন, বৈশি^ক রাজনৈতিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণে তিনি গেম থিওরি ও বিভিন্ন বৈজ্ঞানিক কৌশল ব্যবহার করেন। তার আগের কিছু রাজনৈতিক পূর্বাভাসও সত্য হয়েছে বলে দাবি করেন তিনি। তবে তার পেশাগত পরিচয় কিংবা এসব পূর্বাভাসের বৈজ্ঞানিক ভিত্তি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। শুধু মেসির প্রেসিডেন্ট হওয়ার ভবিষ্যদ্বাণী করেই থামেননি জিয়াং। তিনি আরও দাবি করেছেন, প্রেসিডেন্ট হলে প্রায় দুই দশক পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন মেসি। তার পূর্বাভাস অনুযায়ী, মেসির সম্ভাব্য শাসনামলে কিছু বিতর্কিত ও ক্ষতিকর সিদ্ধান্তও নেওয়া হতে পারে। একই সঙ্গে মেসি ক্ষমতায় এলেও নেপথ্যে গুরুত্বপূর্ণ প্রভাব ধরে রাখতে পারেন বর্তমান আর্জেন্টাইন প্রেসিডেন্ট ও কট্টর ডানপন্থী নেতা হাভিয়ের মিলেই, এমন দাবি করেছেন তিনি। ফুটবল মাঠে আর্জেন্টিনাকে বিশ^কাপ জেতানো মেসিকে ঘিরে তাই এবার আলোচনা দেশের সর্বোচ্চ রাজনৈতিক পদ নিয়েও। তবে আপাতত পুরো বিষয়টিই একজন স্বঘোষিত ফিউচারিস্টের ভবিষ্যদ্বাণীর মধ্যে সীমাবদ্ধ। মেসি নিজে এখন পর্যন্ত আর্জেন্টিনার রাজনীতিতে প্রবেশ কিংবা প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার কোনো পরিকল্পনা ঘোষণা করেননি।
 

সম্পর্কিত খবর

দুই অ্যাসিস্ট ও এক গোলে শেষ ম্যাচটা রাঙালেন মেসি

দুই অ্যাসিস্ট ও এক গোলে শেষ ম্যাচটা রাঙালেন মেসি

রোনালদো ফিরবেন জাতীয় দলে? যা বললেন পর্তুগাল কোচ

রোনালদো ফিরবেন জাতীয় দলে? যা বললেন পর্তুগাল কোচ

পর্তুগালের ড্রেসিংরুম নিয়ে যা বললেন ব্রুনো ফার্নান্দেজ

পর্তুগালের ড্রেসিংরুম নিয়ে যা বললেন ব্রুনো ফার্নান্দেজ

যে কারণে জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো

যে কারণে জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো

চেকিয়ার সাথে স্বস্তির জয় পেলো ইংল্যান্ড

চেকিয়ার সাথে স্বস্তির জয় পেলো ইংল্যান্ড

শেষ মুহূর্তে ওলিসের গোলে জয় পেলো ফ্রান্স

শেষ মুহূর্তে ওলিসের গোলে জয় পেলো ফ্রান্স

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম