Logo
Logo
×

ফুটবল

পর্তুগালের ড্রেসিংরুম নিয়ে যা বললেন ব্রুনো ফার্নান্দেজ

asif

asif

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পিএম

পর্তুগালের ড্রেসিংরুম নিয়ে যা বললেন ব্রুনো ফার্নান্দেজ

পর্তুগালের ক্যাম্প ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো চলে গেছেন, এই খবর নতুন নয়। দলের ড্রেসিংরুমে একের পর এক নাটক নিয়ে মুখ খুললেন জাতীয় দলে তার সতীর্থ ব্রুনো ফার্নান্দেজ। কোচ হোর্হে জেসুসের সঙ্গে রোনালদোর দ্বন্দ্ব নিয়েও খবর প্রচার হয়েছে। ক্যারিয়ারের হাজার গোলের লক্ষ্যে ছোটা রোনালদোর জাতীয় দলের অধ্যায় শেষ হয়ে গেছে? নরওয়ের বিপক্ষে আসন্ন ম্যাচের আগে এসব গুঞ্জন সরিয়ে রাখতে হবে পর্তুগালকে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বিষয়টি স্বাভাবিকভাবেই উঠে আসে। ফার্নান্দেজ জানান, তিনি রোনালদোর সঙ্গে কথা বলেছেন। সেই কথোপকথনে রোনালদোকে কিছুটা কঠিন বাস্তবতার কথা বলেছেন ফার্নান্দেজ। পাশাপাশি সবাইকে ‘বিভাজন বন্ধ করার’ আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে জাতীয় দলের ইতিহাসে রোনালদোর কিংবদন্তি মর্যাদার কথাও স্বীকার করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার বলেন, ‘আমার সতীর্থদের সঙ্গে এ বিষয়ে কথা বলার প্রয়োজন নেই। আমরা সবাই নিজেদের পরিস্থিতি কীভাবে সামলাতে হয়, তা জানি। জাতীয় দলে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যার সঙ্গে খেলোয়াড়দের কোনো সম্পর্ক নেই। আমার মনে হয়, আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা রাখতে পারি, তা হলো মাঠে ফল এনে দেওয়া।’ ব্রুনো আরও বলেন, ‘ক্রিশ্চিয়ানোর ব্যাপারে, আমি তার সঙ্গে কথা বলেছি। আর তাকে যা বলেছি, এখানেও সেটাই বলছি যা-ই ঘটুক না কেন, ক্রিশ্চিয়ানো রোনালদো কখনোই আমাদের জাতীয় দল, আমাদের ফুটবল এবং আমাদের দেশের সবচেয়ে বড় প্রতীক হওয়া থেকে বিরত হবেন না। শুধু পর্তুগালের জন্য নয়, পুরো বিশে^ তিনি যা করেছেন, তার কারণেই। প্রতিটি প্রতিষ্ঠানেরই নিজেদের সমস্যা নিজেদের মধ্যে, বন্ধ দরজার আড়ালে সমাধান করা উচিত। আমার মনে হয় জাতীয় দলেরও এভাবেই চলা উচিত এবং আমি বিশ^াস করি, সেটাই হবে’ তিনি আরও বলেন, ‘সর্বকালের সেরাদের তালিকায় তো বটেই, সব পর্তুগিজ মানুষের হৃদয়েও তার জন্য একটি বিশেষ জায়গা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের বিভাজন বন্ধ করতে হবে; জাতীয় দলে কোনো বিভাজন নেই। আমরা এক এবং এমনই থাকবো। বাইরে থেকে যতই শোরগোল আসুক না কেন।’ রোনালদোর সঙ্গে কথিত বিরোধের খবর প্রকাশের পর থেকে কোচ হোর্হে জেসুসও জাতীয় দলের হয়ে রোনালদোর অবদানের বিষয়ে একই ধরনের মন্তব্য করেছেন। তবে রোনালদো থাকুন বা না থাকুন, পর্তুগালের কোচ হিসেবে দারুণ শুরু করেছেন জেসুস। এখন পর্যন্ত তিন ম্যাচে তিনটিতেই জয় পেয়েছেন তিনি।
 

সম্পর্কিত খবর

যে কারণে জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো

যে কারণে জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো

চেকিয়ার সাথে স্বস্তির জয় পেলো ইংল্যান্ড

চেকিয়ার সাথে স্বস্তির জয় পেলো ইংল্যান্ড

শেষ মুহূর্তে ওলিসের গোলে জয় পেলো ফ্রান্স

শেষ মুহূর্তে ওলিসের গোলে জয় পেলো ফ্রান্স

নরওয়ের সাথে জয় পেলো পর্তুগাল

নরওয়ের সাথে জয় পেলো পর্তুগাল

৪১ বছর বয়সে গোল করে নতুন ইতিহাস লিখলেন লুকা মদ্রিচ

৪১ বছর বয়সে গোল করে নতুন ইতিহাস লিখলেন লুকা মদ্রিচ

পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে হারাল স্পেন

পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে হারাল স্পেন

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম