Logo
Logo
×

বিনোদন

আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

asif

asif

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৮:২০ পিএম

আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা কাঞ্চন আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ না হলেও ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিত্রনায়িকা রোজিনা। সম্প্রতি কাঞ্চনের সঙ্গে দেখা করতে তার গুলশানের বাসায় যান রোজিনা। পরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। রোজিনা লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রের অভিনেতা কাঞ্চন। কয়েকদিন আগেই লন্ডন থেকে ঢাকায় এসেছে। কাঞ্চনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তার গুলশানের বাসায়। কাঞ্চন এখনো পুরোপুরি সুস্থ হয়নি। ইনশাআল্লাহ অতি দ্রুতই সুস্থ হয়ে যাবেন।’ তিনি আরও জানান, লন্ডনের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী ১২ আগস্ট আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাবেন কাঞ্চন। পোস্টে রোজিনা আরও উল্লেখ করেন, অসুস্থতার এই সময়ে কাঞ্চনের পাশে রয়েছেন তার স্ত্রী ফরিদা, ছেলে, মেয়ে ও মেয়ের জামাই। তারা সার্বক্ষণিক তার দেখাশোনা করছেন। সবশেষে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন রোজিনা। তিনি লিখেছেন, ‘আপনারা সবাই কাঞ্চনের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।’ দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। গত সোমবার বিকেল ৫টা ১০ মিনিটে তিনি ঢাকায় পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও জামাতা। বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি দেশে এসেছি। দেশবাসীর কাছে দোয়া চাই। আমি সবসময় সবার জন্য দোয়া করি।’
 

সম্পর্কিত খবর

লাল লেহেঙ্গায় নজর কাড়লেন সানি লিওন

লাল লেহেঙ্গায় নজর কাড়লেন সানি লিওন

আইনি বিপাকে পড়লেন নোরা ফাতেহি

আইনি বিপাকে পড়লেন নোরা ফাতেহি

আল্লাহর কাছে যা চাইলেন মেঘনা আলম

আল্লাহর কাছে যা চাইলেন মেঘনা আলম

অবকাশ যাপনে থাইল্যান্ডে গেলেন মিম

অবকাশ যাপনে থাইল্যান্ডে গেলেন মিম

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা, আদালতে হাজির হতে হবে নোরা ফাতেহিকে

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা, আদালতে হাজির হতে হবে নোরা ফাতেহিকে

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম