Logo
Logo
×

সারাদেশ

কয়রায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

asif

asif

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পিএম

কয়রায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

খুলনা প্রতিনিধি - খুলনার কয়রায় বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এর প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন মো. আরাফাত হোসেন নামের এক ব্যক্তি। তিনি উপজেলার ২ নম্বর কয়রা গ্রামের মৃত মোহাম্মদ আলী বাউলিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। লিখিত বক্তব্যে মো. আরাফাত হোসেন বলেন, গত রোববার একই গ্রামের মজিবর শেখের ছেলে বিলাল হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ছাড়া বাড়িঘর ভাঙচুরের যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। প্রকৃত ঘটনা হলো, ওই সম্পত্তি আমাদের পৈতৃক ও ক্রয়সূত্রে প্রাপ্ত। আমরাসহ একই এলাকার ছদা গাইনের ছেলে মানিরুজ্জামান দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ওই সম্পত্তির ওপর নতুন করে আমরা দোকানপাট নির্মাণ করেছি। দোকান নির্মাণের সময় বিলাল হোসেন আমাদের কাছে অনৈতিকভাবে অর্থ দাবি করেন। তার দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে তিনি আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে হয়রানি করা হচ্ছে। সংবাদ সম্মেলনে আমরা উক্ত মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটনে সাংবাদিক ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে আরাফাত হোসেন সংশ্লিষ্ট সকলের কাছে বিষয়টি যাচাই করে সত্য ঘটনা তুলে ধরার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

সিজারের টাকা ছিল না, অসহায় জহুরার পাশে দাঁড়াল কয়রা হাসপাতাল

সিজারের টাকা ছিল না, অসহায় জহুরার পাশে দাঁড়াল কয়রা হাসপাতাল

আগুনে নিঃস্ব দিনমজুর হেলালের পরিবার, সহায়তার আকুতি

আগুনে নিঃস্ব দিনমজুর হেলালের পরিবার, সহায়তার আকুতি

তালপাতা আর দোয়াত-কালির সেই শিক্ষকের বাড়িতে ইউএনও

তালপাতা আর দোয়াত-কালির সেই শিক্ষকের বাড়িতে ইউএনও

প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান

প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান

পাঁচবিবি সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ আটক

পাঁচবিবি সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ আটক

কয়রার মানসিক ভারসাম্যহীন আমজাদ নিখোঁজ, সন্ধান চান সন্তানরা

কয়রার মানসিক ভারসাম্যহীন আমজাদ নিখোঁজ, সন্ধান চান সন্তানরা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম